বাংলাদেশ

মঙ্গলবার ভোরে বাংলাদেশ অতিক্রম করবে ঘূর্ণিঝড় সিত্রাং

ঘূর্ণিঝড় সিত্রাং এর কেন্দ্রের ছবি, শক্তিশালী ঘূর্ণন দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশের উপকূলের কাছাকাছি অবস্থান করছে ঘূর্ণিঝড় সিত্রাং, শক্তিশালী ঝড়ের চিত্র।. Channel i News – চ্যানেল আই নিউজ

বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণিঝড় সিত্রাং’র আরও শক্তিশালী হয়ে ২৫ তারিখ (মঙ্গলবার) ভোর রাত থেকে সকালের মধ্য বাংলাদেশ উপকূল অতিক্রম করবে।

আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

তবে এর ৩-৪ ঘন্টা আগে থেকে ঘূর্ণিঝড়ের অগ্রভাগের (বাতাসের) প্রভাবে বৃষ্টি ও ঝড়ো হাওয়া শুরু হবে।

আবহাওয়া অফিস বলছে, মধ্যমাত্রার এই ঘূর্ণিঝড়টির কেন্দ্রটি বাংলাদেশ উপকূল অতিক্রমকালে বাতাসের গতিবেগ ঘন্টায় ১০০-১১০ কিলোমিটার বেগে বইবে৷

সোমবার অমাবস্যা, এই জন্য সমুদ্রে জোয়ারের পানির উচ্চতা এমনিতেই বেশি থাকবে। ফলে স্বাভাবিকের চেয়ে ৫-৮ ফিট বেশি জ্বলোচ্ছ্বাস হতে পারে বলেও সর্তক করেছে।

আবহাওয়া অধিদপ্তরের সবশেষ ৮ নম্বর বুলেটিনে দেশের সমুদ্রবদরগুলোকে আগের ৪ নম্বর স্থানীয় হুঁশিয়ারি সংকেত নামিয়ে ৭ নম্বর বিপদ সংকেত দেখাতে বলা হয়েছে।

বিষয়:ঘূর্ণিঝড় সিত্রাং

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…