কক্সবাজার

কক্সবাজারে দুই শতাধিক গ্রাম প্লাবিত, ক্ষতিগ্রস্থ লাখো মানুষ

কক্সবাজারে বন্যার কারণে দুই শতাধিক গ্রাম প্লাবিত, ক্ষতিগ্রস্ত লাখো মানুষ।. Channel i News – চ্যানেল আই নিউজ

ভিডিও প্রতিবেদনের বিস্তারিত তথ্য ও প্রাসঙ্গিক বর্ণনা নিচে পড়ুন।

ঘুর্ণিঝড় সিত্রাং এর প্রভাবে কক্সবাজারের উপকূল এলাকায় ৬ থেকে ৭ ফুট উচ্চতায় প্লাবিত হয়েছে। জেলার ৪১ টি ইউনিয়ন ও ৩ পৌরসভার দুই শতাধিক গ্রাম জোয়ারের পানিতে প্লাবিত হয়েছে। ১৯১টি ঘর সম্পূর্ণ বিধ্বস্থ হয়েছে। আংশিক ক্ষতি হয়েছে ১৭৩২টি ঘর। ৯২১ হেক্টর ফসলের ক্ষতি হয়েছে। তলিয়ে গেছে ৮২৯টি মাছের ঘের। এতে ক্ষতিগ্রস্থ হয়েছে ১ লাখ ১০ হাজার মানুষ। উপকূলীয় এলাকায় ৩০ কিলোমিটার বেড়িবাধের ক্ষতি হয়েছে।

বিষয়:ঘুর্ণিঝড় সিত্রাং

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…