চাঁদপুর

ঘূর্ণিঝড় মোখার প্রভাবে চাঁদপুরে উত্তাল পদ্মা-মেঘনা

চাঁদপুরে উত্তাল পদ্মা-মেঘনা নদীতে নৌকা ও জাহাজের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

চাঁদপুরে ঘূর্ণিঝড় মোখার প্রভাবে উত্তাল পদ্মা-মেঘনা নদীতে বিভিন্ন নৌকা ও জাহাজ চলাচল করছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

ঘূর্ণিঝড় মোখার প্রভাব পড়তে শুরু করেছে চাঁদপুর মেঘনা উপকূলীয় এলাকায়। একই সাথে উত্তাল হয়ে উঠেছে পদ্মা ও মেঘনা নদী। স্বাভাবিকের চেয়ে বাড়তে শুরু করেছে বাতাসের গতি। সদর উপজেলার বাহারচর ইউনিয়নের নদী পাড়ের পাঁচ শতাধিক মানুষ সাইক্লোন সেন্টারে আশ্রয় নিয়েছে।

সোমবার বেলা বাড়ার সাথে সাথে মেঘাচ্ছন্ন হতে থাকে আকাশ। পদ্মা ও মেঘনা নদীর পানি স্বাভাবিক জোয়ারের চেয়ে কিছুটা বেড়েছে। গতিবেগ পরিবর্তন করে বাতাসও বেড়েছে। চরাঞ্চলের লোকদেরকে সর্তক করে দিচ্ছে নৌ-পুলিশ সুপার কামরুজ্জামানসহ পুলিশ সদস্যরা।

মেঘনা নদীর মোহনা এলাকায় দেখা গেছে, নদী উত্তাল হওয়ার কারণে নৌযানের সংখ্যা খুবই কম। চাঁদপুর শহর রক্ষাবাঁধ থেকে শুরু করে হাইমচর উপজেলার চরভৈরবী পর্যন্ত সবচেয়ে নীচু এলাকায় পানি ঢুকতে শুরু করেছে।

বিষয়:ঘূর্ণিঝড় মোখা চাঁদপুর

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…