পরিবেশ

দুপুরে আঘাত হানবে ঘূর্ণিঝড় মিগজাউম

ভারতের পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উপকূলে ঘূর্ণিঝড় মিগজাউমের প্রভাব. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতের পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উপকূলে ঘূর্ণিঝড় মিগজাউমের প্রভাব দেখানো মানচিত্র, যেখানে ঝড়ের কেন্দ্র ও গতিপথ স্পষ্ট।. Channel i News – চ্যানেল আই নিউজ

আজ দুপুরে আঘাত হানতে চলেছে প্রবল ঘূর্ণিঝড় মিগজাউম। দুপুরের দিকে ভারতের অন্ধ্রপ্রদেশের নেল্লোর এবং মছিলিপত্তনম এলাকায় প্রবল ঘূর্ণিঝড়টি আছড়ে পড়বে। এর প্রভাবে হবে প্রবল বৃষ্টি। ১১০ কিলোমিটার বেগে তাণ্ডব চালাবে মিগজাউম।

ভারতীয় আবহাওয়া দপ্তরের বরাত দিয়ে হিন্দুস্তান টাইমস জানিয়েছে, আজ (৫ ডিসেম্বর) মঙ্গলবার দুপুরে ভারতের বাপাতলা অঞ্চলের কাছ দিয়ে নেল্লোর এবং মছিলিপত্তনমের মধ্যে দিয়ে প্রবল ঘূর্ণিঝড় মিগজাউম দক্ষিণ অন্ধ্রপ্রদেশ উপকূল পার করবে। তখন ঘণ্টায় ৯০ থেকে ১০০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে। দমকা হাওয়ার বেগ সর্বোচ্চ ১১০ কিলমিতারে পৌঁছে যেতে পারে।

ঘূর্ণিঝড়ের প্রভাবে আজ দেশের বিভিন্ন জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। কয়েকটি জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। সঙ্গে ঝোড়ো হাওয়া বইবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

বাংলাদেশে খুব একটা প্রভাব পড়বে না এই ঘূর্ণিঝড়ের।

বিষয়:ঘূর্ণিঝড় ঘূর্ণিঝড় ‘মিগজাউম’

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…