আন্তর্জাতিক

ধেয়ে আসছে ঘূর্নিঝড় ‘আসনা’, আছড়ে পড়বে উপকূলে

বিমান ও নৌবাহিনী প্রস্তুত, উপকূলীয় এলাকায় সতর্কতা জারি. Channel i News - চ্যানেল আই নিউজ

উপকূলীয় এলাকায় ঘূর্ণিঝড় আসনা মোকাবেলায় প্রস্তুতি ও সতর্কতা কার্যক্রম চলছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

ধেয়ে আসছে ঘূর্নিঝড় ‘আসনা’। আগামী ২৪ ঘণ্টার মধ্যে ঝড়টি ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য গুজরাটের উপকূলে আছড়ে পড়বে।

গতকাল (৩০ আগস্ট) শুক্রবার এনডিটিভি একটি প্রতিবেদনে জানিয়েছে, ভারতের কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর (আইএমডি) তাদের সর্বশেষ পূর্বাভাসে এই তথ্য নিশ্চিত করেছে।

আরব সাগরের উত্তরাংশে কিছু দিন আগে যে গভীর নিম্নচাপ দেখা দিয়েছিল, সেটি ইতোমধ্যে শক্তিশালী ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে বলে জানিয়েছে আইএমডি। এর নাম দেওয়া হয়েছে ‘আসনা’।

আরব সাগরের তীরবর্তী দেশ পাকিস্তান ঘূর্ণিঝড়টির এই নাম দিয়েছে। গুজরাটের পাশাপাশি পাকিস্তানের দক্ষিণপূর্বাঞ্চলীয় প্রদেশেও আসনা আঘাত হানবে বলে জানিয়েছে দেশটির আবহাওয়া অফিস।

পূর্বাভাসে বলা হয়েছে, গুজরাটের নালিয়া শহরের পশ্চিম উপকূল থেকে ২৫০ কিলোমিটার এবং পাকিস্তানের করাচির উপকূল থেকে ১৬০ কিলোমিটার দূরে রয়েছে এই ঘূর্ণিঝড়।

বর্তমানে ঘণ্টায় ১৪ কিলোমিটার গতিতে এগোচ্ছে আসনা। এর প্রভাবে গুজরাটের কিছু জেলায় শুরু হয়েছে ভারী বর্ষণ। অতি বর্ষণের জেরে এসব জেলার অনেক এলাকায় বন্যা দেখা দিয়েছে।

বিষয়:ঘূর্নিঝড়

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…