চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জন্ম-মৃত্যু নিবন্ধনের সার্ভার থেকেই তথ্য ফাঁস

মইনুল হাসান মইনুল হাসান
৮:৩০ অপরাহ্ণ ১০, জুলাই ২০২৩
- সেমি লিড, তথ্যপ্রযুক্তি
A A

ওয়েবসাইটের দুর্বলতার কারণে তথ্য ফাঁস হয়েছে উল্লেখ করে তথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, ওয়েবসাইট কেউ হ্যাক করেনি। জন্ম-মৃত্যু নিবন্ধনের সার্ভার দুর্বল থাকার কারণে সেখান থেকেই তথ্য ফাঁস হয়েছে।

তিনি আজ সোমবার (১০ জুলাই) আগারগাঁওয়ে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল অডিটোরিয়ামে আয়োজিত এক অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠান শেষে এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, সংশ্লিষ্ট মন্ত্রণালয় এর দায় এড়াতে পারে না। সংশ্লিষ্ট দফতরের দায়িত্বে থাকা কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে মন্ত্রণালয়কে সুপারিশ করা হয়েছে।

জুনাইদ আহমেদ পলক আরও বলেন, সরকারি ওয়েবসাইট থেকে তথ্য ফাঁসের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। গোয়েন্দা সংস্থা, পুলিশ ও আইসিটি বিভাগের সমন্বয়ে দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে ৭ কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

উল্লেখ্য, বিপুলসংখ্যক বাংলাদেশি নাগরিকের তথ্য ফাঁস হওয়ার বিষয়টি মার্কিন অনলাইন পোর্টাল টেকক্রাঞ্চ প্রথম প্রকাশ করে। তাদের এক প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশ সরকারের ওয়েবসাইট থেকে এ তথ্য ফাঁস হয়েছে। যেখানে অনেকের নাম, ফোন নম্বর, ইমেইল, ঠিকানা ও জাতীয় পরিচয়পত্রের নম্বর রয়েছে। এর পরই নড়েচড়ে বসে দেশের সংশ্লিষ্ট বিভাগের কর্তৃপক্ষ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জুনাইদ আহমেদ পলকতথ্য ফাসহ্যাক
শেয়ারTweetPin

সর্বশেষ

শ্রীলঙ্কা সিরিজে নেই বুমরাহ, ঝুঁকি নিতে চায় না বিসিসিআই

আগস্ট ২, ২০২৬

হেলাল খান আহ্বায়ক, শিবা সানু সদস্য সচিব, মুখপাত্র জয় চৌধুরী

আগস্ট ২, ২০২৬
ছবি: সংগৃহীত

উত্তরখানে পরিচ্ছন্নতা কার্যক্রম ঘিরে সংঘর্ষে আহত ১৫

আগস্ট ২, ২০২৬
বেনজীরের জামিন বাতিলে দুবাইয়ে ল ফার্ম নিয়োগ করেছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

ইউএইতে বেনজীরের জামিন বাতিলে আইনি লড়াইয়ে সরকার, ল ফার্ম নিয়োগ

আগস্ট ২, ২০২৬

এনসিপির গাড়িবহরে হামলার মামলায় ১১ আসামির অন্তর্বর্তীকালীন জামিন

আগস্ট ২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT