বাংলাদেশ

নারী সাংবাদিকদের জন্য সাইবার নিরাপত্তা কর্মশালা

আইসক বাংলাদেশ চ্যাপ্টারের আয়োজনে

নারী সাংবাদিকদের জন্য সাইবার নিরাপত্তা কর্মশালা অনুষ্ঠিত. Channel i News - চ্যানেল আই নিউজ

নারী সাংবাদিকদের জন্য সাইবার নিরাপত্তা কর্মশালার ছবি, যেখানে বক্তারা আলোচনা করছেন ও অংশগ্রহণকারীরা শুনছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

ইন্টারনেট সোসাইটি (আইসক) বাংলাদেশ চ্যাপ্টারের আয়োজনে মঙ্গলবার ইকোনমিক রিপোর্টার্স ফোরাম মিলনায়তনে নারী সাংবাদিকদের জন্য সাইবার নিরাপত্তা সচেতনতা বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

কর্মশালায় আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সাইবার নিরাপত্তা প্রশিক্ষণ প্রতিষ্ঠান ডিকোডস ল্যাব লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আরিফ মাঈনুদ্দীন এবং তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠান প্রাইডসিস আইটির লিড ইঞ্জিনিয়ার (ইনফ্রাস্ট্রাকচার এন্ড সাইবার সিকিউরিটি) মো. সাইদুল ইসলাম।

কর্মশালায় প্রশিক্ষনার্থী হিসেবে উপস্থিত ছিলেন বিভিন্ন গণমাধ্যমে কর্মরত বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্রের সদস্যবৃন্দ। আলোচকরা বাংলাদেশ ও বৈশ্বিক প্রেক্ষাপটে সাইবার অপরাধের ধরণ, কিভাবে নিরাপদ থাকা যায় এবং কেউ আক্রান্ত হলে কিভাবে প্রয়োজনীয় আইনি সহায়তা নেওয়া যায় এসব বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।

আলোচকরা জানান, সাইবার অপরাধ থেকে বাচতে হলে সবচেয়ে গুরুত্বপূর্ন পদক্ষেপ হচ্ছে ব্যক্তিগত সচেতনতা এবং দেশের প্রচলিত আইন সম্পর্কে সঠিক জ্ঞান রাখা। আক্রান্ত হলে প্রথম পদক্ষেপ হচ্ছে আইন প্রয়োগকারী সংস্থার কাছ থেকে সঠিক উপায়ে আইনগত সহায়তা চাওয়া।

কর্মশালাটি আয়োজনে সহযোগিতা করেছে প্রযুক্তি সাংবাদিকদের সংগঠন টেকনোলজি মিডিয়া গিল্ড বাংলাদেশ (টিএমজিবি)। কর্মশালায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিএনএসকে সভাপতি নাসিমুন আরা হক মিনু, আইসক বাংলাদেশ চ্যাপ্টারের সাধারণ সম্পাদক মোহাম্মদ কাওছার উদ্দীন, টিএমজিবি সাধারণ সম্পাদক মুরসালিন হক জুনায়েদ প্রমুখ।

বিষয়:নারী সাংবাদিকদের জন্য সাইবার নিরাপত্তা কর্মশালা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…