চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জাপান এয়ারলাইন্সে সাইবার হামলা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:২৪ অপরাহ্ণ ২৬, ডিসেম্বর ২০২৪
আন্তর্জাতিক, তথ্যপ্রযুক্তি
A A
জাপান এয়ারলাইন্সের বিমান টার্মিনালে প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ
সোর্স: ডয়চে ভেলে

জাপান এয়ারলাইন্স জানিয়েছে, তাদের ওয়েবসাইটে সাইবার হামলা হয়েছে। যার ফলে বিমান পরিষেবার ব্যাঘাত ঘটতে পারে। যদিও সকালের দিকে তাদের পরিষেবায় বিশেষ বিঘ্ন ঘটেনি।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকালে এ তথ্য জানিয়েছে তারা।

ডয়চে ভেলের এক প্রতিবেদনে বলা হয়েচে, সমাজিক মাধ্যমে টুইট করে এই ঘটনাটির কথা জানিয়েছে সংস্থাটি। এর ফলে সার্বিকভাবে বিমান পরিষেবায় সমস্যা হওয়ার আশঙ্কার কথাও জানানো হয়েছে তাদের পক্ষ থেকে।

স্থানীয় সময় সকাল ৭টা ২৪ মিনিটে এই ঘটনা ঘটেছে বলে জানিয়েছে তারা। সংস্থাটি জানিয়েছে, একটি পুরনো রাউটার থেকে এই সমস্যাটি তৈরি হয়েছে। সেখান থেকেই একটি ম্যালওয়্যার সিস্টেমের ভিতর ঢুকে পড়ে। যার ফলে বৃহস্পতিবারের কোনো টিকিট কাটা যাচ্ছে না।

জাপানের সরকারি সংবাদমাধ্যম এনএইচকে জানিয়েছে, এই সাইবার হামলার জন্য সকাল থেকে একাধিক ফ্লাইটের সময় পরিবর্তন করা হয়েছে। তবে কোনো ফ্লাইট বাতিল হয়নি।

নিপ্পন এয়ারলাইন্সের পর জাপানের দ্বিতীয় বৃহত্তম এয়ারলাইন্সের নাম জাপান এয়ারলাইন্স। সারা দেশেই তারা বিমান পরিষেবা দিয়ে থাকে।

এর আগে, ২০২২ সালে টয়োটা কোম্পানিতেও একই ঘটনা ঘটেছিল। যার ফলে গাড়ি কেনা-বেচায় ব্যাপক সমস্যা হয়েছিল। ২০২৩ সালে জাপানের মহাকাশ গবেষণা কেন্দ্রেও সাইবার হামলা ঘটেছিল। প্রচুর গুরুত্বপূর্ণ নথি সে সময় নষ্ট হয়েছিল বলে জানিয়েছিলেন মহাকাশ কেন্দ্রের কর্মকর্তারা।

ট্যাগ: এয়ারলাইন্সজাপানজাপান এয়ারলাইন্সডয়চে ভেলেডিডব্লিউডিডব্লিউ স্টোরিসাইবার হামলা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় জামায়াতের উদ্বেগ

পরবর্তী

নথি চাওয়ার পরই সচিবালয়ে আগুন কি ষড়যন্ত্রমূলক?

পরবর্তী
দূর্গন্ধে ভরা ভবনে আগুন লেগে ব্যাপক ধোঁয়া ও অগ্নিকাণ্ড. Channel i News - চ্যানেল আই নিউজ

নথি চাওয়ার পরই সচিবালয়ে আগুন কি ষড়যন্ত্রমূলক?

এগ্রিকালচারাল মেশিনারি ম্যানুফ্যাকচারার্স এসোসিয়েশনের নতুন কমিটির সদস্যরা. Channel i News - চ্যানেল আই নিউজ

এগ্রিকালচারাল মেশিনারি ম্যানুফ্যাকচারার্স এসোসিয়েশনের নতুন কমিটি

সর্বশেষ

ছবি: সংগৃহীত

আয়নাঘর থেকে গুমের বিচার, আন্তর্জাতিক দিবসে প্রধানমন্ত্রীর বার্তায় যা আছে

আগস্ট ২৯, ২০২৬

ইমরান খানের ব্যাপারে কী বলতে যেয়ে কাঁদলেন মিয়াদাদ

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

গণমাধ্যম নিয়ন্ত্রণ নয়, স্বাধীনতা ও জবাবদিহি নিশ্চিতের আহ্বান

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

কাপ্তাই বাঁধের ১৬ গেট খোলার প্রস্তুতি, ঝুঁকিতে কোন কোন এলাকা?

আগস্ট ২৯, ২০২৬

পিঠার ঘ্রাণে কবিতা-গানের আসর, বাচসাসে গুণীজনের মিলনমেলা

আগস্ট ২৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT