ক্রিকেট

চোট নিয়েই একবছর খেলে চলেছেন কামিন্স

বাংলাদেশের ক্রিকেটার কামিন্স বল হাতে প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

ক্রিকেট ম্যাচে বাংলাদেশের ক্রিকেটার কামিন্স বল হাতে প্রস্তুত অবস্থানে।. Channel i News – চ্যানেল আই নিউজ

গত বছরের মাঝামাঝিতে নিতম্বের চোটে পড়েন প্যাট কামিন্স। চোট নিয়ে থেমে থাকেননি অস্ট্রেলিয়ার টেস্ট অধিনায়ক। ব্যস্ত সূচিতে বিশ্রাম না পাওয়ায় চোট নিয়েই খেলে গেছেন বছরজুড়ে। অধিনায়কের এ দুঃসাহসিকতার কথা জানিয়েছেন অজিদের সীমিত ওভারের দলপতি অ্যারন ফিঞ্চ।

‘অনেকদিন ধরেই ও এই অবস্থায় আছে। এটার কারণে অনেক সময় অস্বস্তি হতো। তবে হুট করে কিছু হয়নি। এটা ধীরে ধীরে জটিল হয়েছে এবং এ কারণে তার পুনর্বাসনের সময় ছিল না।’

‘সে খেলতে খুবই আগ্রহী। এখন বেশ সতেজ এবং নিতম্বের চোট কাটিয়ে এখন অনেকটাই তৈরি। এই চোট তাকে ১২-১৪ মাস ধরে ভুগিয়েছে। সেরে উঠতে বেশ সময় লেগেছে এবং এখন অনুশীলনে ফিরেছে।’

চোটের কারণে শ্রীলঙ্কার বিপক্ষে টি-টুয়েন্টি সিরিজে বিশ্রাম দেয়া হয়েছিল কামিন্সকে। পুনর্বাসনের জন্য আইপিএল থেকেও চলে এসেছিলেন আগেভাগেই।

মঙ্গলবার পাল্লেকেলেতে শুরু হবে অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার ওয়ানডে সিরিজ। যা দিয়ে আবারও মাঠে ফেরার কথা রয়েছে কামিন্সের। ইনজুরির কারণে সিরিজে শন অ্যাবোট ও মিচেল মার্শকে পাচ্ছে না অজিরা।

বিষয়:অ্যাবোট কামিন্স ফিঞ্চ মার্শ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…