ক্রিকেট

জ্বলে উঠতে বলছেন কামিন্স

অস্ট্রেলিয়ার ক্রিকেটার জোশ হেজলউড বল ছুঁড়ছেন, দর্শকরা দেখছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

অস্ট্রেলিয়ার ক্রিকেটার জোশ হেজলউড বল ছুঁড়ছেন, দর্শকরা মাঠে উপস্থিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

হার দিয়ে বিশ্বকাপ শুরু করেও সেমিফাইনালের দৌড়ে ভালোভাবেই টিকে আছে অস্ট্রেলিয়া। তাদের চিরপ্রতিদ্বন্দ্বী ইংল্যান্ড একের পর এক হারে সেমির আগেই আসর থেকে বিদায়ের পথে। আরেকটি হার আনুষ্ঠানিক বিদায় ঘটিয়ে দেবে বর্তমান চ্যাম্পিয়নদের। সেই ম্যাচে ইংলিশদের বিপক্ষে নামার আগে চোট ও নানান সমস্যায় ভুগতে থাকা দলকে জ্বলে উঠতে বলছেন অস্ট্রেলিয়া অধিনায়ক প্যাট কামিন্স।

শুক্রবার আহমেদাবাদে ম্যাচের আগেরদিন সংবাদ সম্মেলনে ৩০ বর্ষী কামিন্স বলেছেন, ‘অ্যাশেজ শেষ হয়েছে প্রায় দুইমাস আগে। ওটা শেষ হয়েছে। এটা নতুন খেলা, নতুন আসর। কিন্তু সবসময় চিন্তা করি গুণগত একটি প্রতিযোগিতা হলে খুব ভালো হয়।’

‘বিশেষত, আমাদের দলের জন্য এটা ভালো। আমরা বেশ ফুরফুরে, শান্ত একটি দল। মাঝে মাঝে আমরা যদি একটু বেশি জ্বলে উঠি, এটা আমার কাছে মন্দ লাগবে না। বলছি এটা আমাদের পুরাতন শত্রুতা, মিথ্যা বলছি না। তারা যদি আমাদের পরাজিত করে, জানি এটা অন্য খেলা ও দলের চেয়ে বেশ মধুর হবে। আমাদের জন্যও এটা একই রকম। এটা সেরা একটা জয় হবে।’

আসরে এপর্যন্ত ৬ ম্যাচে ৪ জয়ে টেবিলের তিনে অজি দলটি। বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ড ৬ ম্যাচে এক জয়ে টেবিলের তলানিতে আছে। শনিবার আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে নিজেদের সপ্তম ম্যাচে নামবে অ্যাশেজের দুই প্রতিদ্বন্দ্বী। ম্যাচ শুরু বাংলাদেশ সময় দুপুর আড়াইটায়।

বিষয়:অস্ট্রেলিয়াআহমেদাবাদইংল্যান্ডওয়ানডে বিশ্বকাপ ২০২৩ওয়ানডে বিশ্বকাপ ২০২৩ সেমিলিডকামিন্স
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…