চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শেখ হাসিনা হল উদ্বোধন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:২৯ অপরাহ্ন ৩১, জুলাই ২০২২
শিক্ষা
A A

কুবি প্রতিনিধি: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের নবনির্মিত ‘শেখ হাসিনা হল’ আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করা হয়েছে। নবনির্মিত হলটি কুবির দ্বিতীয় ছাত্রী হল।

রোববার ৩১ জুলাই ১১ টায় উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈন এই হলটি উদ্বোধন করেন। এ নিয়ে বিশ্ববিদ্যালয়টির মোট হল হলো পাঁচটি। তিনটি ছেলেদের ও দুইটি মেয়েদের।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ হুমায়ুন কবির ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আসাদুজ্জামান।

সকাল ১১ টায় নাম ফলক উদ্বোধনের মাধ্যমে শুরু হয় উদ্বোধনী অনুষ্ঠান। এরপর বেলুন ও পায়রা ওড়ানো হয়। পবিত্র কোরআন, গীতা পাঠ ও জাতীয় সঙ্গীতের পর মার্কেটিং বিভাগের প্রভাষক নিশাত নিগারের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন হলটির প্রথম প্রাধ্যক্ষ মো. সাহেদুর রহমান।

উদ্বোধনী অনুষ্ঠানে উপাচার্য ড. এ এফ এম আবদুল মঈন বলেন, ২০১৪ সালের এই প্রকল্প অনেক বাঁধার সম্মুখীন হয়ে আজ এই হল উদ্বোধন হচ্ছে ২০২২ সালে। বাধা পেরিয়ে উদ্বোধনে যাদের অবদান তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এই হলের কাজটা দেরি হচ্ছে বারবার, তাই আমরা ঠিকাদারদের ডেকে এনে স্ট্যাম্পে স্বাক্ষর নিয়েছি। এরপর থেকে তাদের আমরা সবসময় খোঁজ-খবর নিয়ে হলেও ছাত্রীদের সুবিধার্থে দ্রুততার সাথে হলের কাজ শেষ করিয়েছি।

তিনি আরও বলেন, এই হলটিকে অন্যান্য হল গুলো অনুসরণ করবে। তোমরা যেটা দাবি বলো আমরা সেটাকে তোমাদের প্রয়োজন মনে করি। আর সেই হিসেবেই আমরা কাজ করে যাচ্ছি। আমার লক্ষ্য হলো বিশ্ববিদ্যালয়ের গবেষণা ও পড়ালেখার মান উন্নয়ন করা। এক্ষেত্রে শিক্ষক-শিক্ষার্থী সবাইকে লেখাপড়ায় মনোযোগী হওয়ার কথা বলেছেন তিনি।

Reneta

এসময় উপাচার্য তার বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের যেসকল শিক্ষক ভাল গবেষণা প্রকাশ করেছে তাদের কয়েকজনের নাম উল্লেখ করে প্রশংসা করেন এবং অন্য সবাইকে গবেষণার প্রতি উৎসাহিত করেন।

পরিশেষে শিক্ষার্থীদের কাছে প্রতীকি চাবি হস্তান্তর করা হয়। এরপর কেক কাটার মাধ্যমে শেষ হয় কুবির দ্বিতীয় ছাত্রী হল শেখ হাসিনা হলের উদ্বোধনী অনুষ্ঠান।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কুমিল্লা বিশ্ববিদ্যালয়শেখ হাসিনা হল
শেয়ারTweetPin

সর্বশেষ

রুবেলকে বিদায়ী সম্মাননা দিচ্ছে বিসিবি

এপ্রিল ১৯, ২০২৬

যেখানে বাংলাদেশকে অনুসরণ করে সাফল্য তুলেছে নিউজিল্যান্ড

এপ্রিল ১৯, ২০২৬

সাবেক মন্ত্রীকে হাইকমিশনার হিসেবে বাংলাদেশে পাঠাচ্ছে ভারত

এপ্রিল ১৯, ২০২৬

দুই দিনে ৪০ লাখ দর্শক, আলোচনায় তৌসিফ-তটিনীর ‘জখম’

এপ্রিল ১৯, ২০২৬
ছবি: স্বাস্থ্য ও পুষ্টি খাতে সরকারের অগ্রাধিকার ও চ্যালেঞ্জ বিষয়ক জাতীয় সেমিনার।

স্বাস্থ্য ও পুষ্টি খাতে সরকারের অগ্রাধিকার ও চ্যালেঞ্জ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

এপ্রিল ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT