চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

স্বাস্থ্য ও পুষ্টি খাতে সরকারের অগ্রাধিকার ও চ্যালেঞ্জ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৪৬ অপরাহ্ণ ১৯, এপ্রিল ২০২৬
স্বাস্থ্য
A A
ছবি: স্বাস্থ্য ও পুষ্টি খাতে সরকারের অগ্রাধিকার ও চ্যালেঞ্জ বিষয়ক জাতীয় সেমিনার।

ছবি: স্বাস্থ্য ও পুষ্টি খাতে সরকারের অগ্রাধিকার ও চ্যালেঞ্জ বিষয়ক জাতীয় সেমিনার।

স্বাস্থ্যখাতের বর্তমান চ্যালেঞ্জ, অগ্রাধিকার এবং ভবিষ্যৎ করণীয় নিয়ে নীতিনির্ধারক, বিশেষজ্ঞ ও পেশাজীবীদের অংশগ্রহণে ‘সুস্বাস্থ্যের বাংলাদেশ’-এর উদ্যোগে “সুস্বাস্থ্যের বাংলাদেশ গঠনে স্বাস্থ্য ও পুষ্টি খাতে সরকারের অগ্রাধিকার ও চ্যালেঞ্জসমূহ” শীর্ষক একটি জাতীয় সেমিনার অনুষ্ঠিত হয়।

রোববার (১৯ এপ্রিল) রাজধানীর ঢাকা ক্লাবের স্যামসন এইচ. চৌধুরী সেন্টার-এ সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত এ সেমিনার অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে দেশের স্বাস্থ্যখাতের বর্তমান বাস্তবতা, সরকারের অগ্রাধিকার, বিদ্যমান চ্যালেঞ্জ এবং করণীয় নিয়ে বিস্তৃত আলোচনা করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ডা. মো. শরফুল ইসলাম খান।

Banglabid

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত, বলেন, স্বাস্থ্য ব্যবস্থার বাস্তব চিত্র বোঝার জন্য মানুষের দৈনন্দিন অভিজ্ঞতা ও চাহিদাকে কেন্দ্রবিন্দুতে রাখতে হবে। সাধারণ মানুষ মূলত সহজে প্রাপ্য, মানসম্মত এবং সময়মতো স্বাস্থ্যসেবা চায়, বিশেষ করে জরুরি চিকিৎসা, টিকা এবং প্রাথমিক স্বাস্থ্যসেবার ক্ষেত্রে।

তিনি উল্লেখ করেন, যখন এসব মৌলিক সেবায় ঘাটতি দেখা দেয়, তখন তা শুধু একটি প্রশাসনিক সমস্যা থাকে না, বরং সরাসরি জনগণের জীবন ও আস্থার ওপর প্রভাব ফেলে। তাই নীতি নির্ধারণের সময় মাঠপর্যায়ের বাস্তবতা এবং মানুষের প্রত্যাশাকে আরও গুরুত্ব দিতে হবে। সমাপনী বক্তব্য প্রদান করেন ডা. কাজী সাইফউদ্দিন বেননূর, পরিচালক, বাংলাদেশ মেডিকেল রিসার্চ কাউন্সিল এবং সভাপতি, সুস্বাস্থ্যের বাংলাদেশ। তিনি বলেন, নীতি নির্ধারণে গবেষণালব্ধ তথ্য ব্যবহার বাধ্যতামূলক করতে হবে। একইসাথে পাইলট প্রকল্পগুলোর ফলাফল মূল্যায়ন করে সফল মডেলগুলো দ্রুত সম্প্রসারণ করা প্রয়োজন।

শেষে তিনি বলেন, স্বাস্থ্যখাতের যেকোনো সংস্কার তখনই সফল হবে, যখন তা মানুষের বাস্তব চাহিদা ও অভিজ্ঞতাকে ভিত্তি করে গড়ে তোলা হবে।

Reneta

স্বাগত বক্তব্যে ডা. শামীম হায়দার তালুকদার, প্রধান নির্বাহী কর্মকর্তা, এমিনেন্স অ্যাসোসিয়েটস ফর সোশ্যাল ডেভেলপমেন্ট ও সাধারণ সম্পাদক, সুস্বাস্থ্যের বাংলাদেশ, সেমিনারের উদ্দেশ্য ও প্রেক্ষাপট তুলে ধরে বলেন-“বাংলাদেশে একটি কার্যকর ও সমন্বিত স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে হলে প্রাথমিক থেকে উচ্চতর সেবা পর্যন্ত একটি শক্তিশালী রেফারেল ও সেবা সংযোগ ব্যবস্থা গড়ে তোলা জরুরি। স্বাস্থ্য ও পুষ্টি খাতে বিনিয়োগ বৃদ্ধি, সেবার মান নিশ্চিতকরণ এবং সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করাই আজকের মূল চ্যালেঞ্জ।”

সেমিনারের মূল প্রবন্ধ উপস্থাপন করেন ড. জিয়াউদ্দিন হায়দার, উপদেষ্টা, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। তিনি একটি বহুস্তরভিত্তিক, সমন্বিত স্বাস্থ্যব্যবস্থার রূপরেখা তুলে ধরেন, যেখানে প্রাথমিক ও মাধ্যমিক সেবা একটি কার্যকর রেফারেল ব্যবস্থার মাধ্যমে সংযুক্ত থাকবে এবং প্রতিরোধ, চিকিৎসা ও সচেতনতা সমন্বিতভাবে পরিচালিত হবে।

এছাড়াও অনুষ্ঠানে আরো বক্তব্য দেন সুস্বাস্থ্যের বাংলাদেশের লিগ্যাল অ্যাফেয়ার্স সেক্রেটারি এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট রাশনা ইমাম, অধ্যাপক ডা. নাজমুল হোসেন (মহাপরিচালক, ডিজিএমই) ডা. আসিফ মুজতবা মাহমুদ, ডক্টর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সাধারণ সম্পাদক ডা. মো. জহিরুল ইসলাম (শাকিল), স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা ও গবেষণা) ডা. ফোয়ারা তাসমিম পালমি, বাংলাদেশ খাদ্য নিরাপত্তা কর্তৃপক্ষের সদস্য (জনস্বাস্থ্য ও পুষ্টি) ড. মোহাম্মদ মোস্তফা, বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল-এর প্রেসিডেন্ট প্রফেসর ডা. মোহাম্মদ সাইফুল ইসলাম, রেনাটা পিএলসি-র জেনারেল ম্যানেজার সৈয়দ ওমর কবির।

সেমিনার শেষে অংশগ্রহণকারীদের মধ্যে প্রাণবন্ত মতবিনিময় অনুষ্ঠিত হয় এবং ভবিষ্যতে এ ধরনের আরও উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: সরকারের অগ্রাধিকার ও চ্যালেঞ্জস্বাস্থ্য ও পুষ্টি খাত
শেয়ারTweetPin
পূর্ববর্তী

‘রাক্ষস’ টপকালো ‘প্রেশার কুকার’!

পরবর্তী

দুই দিনে ৪০ লাখ দর্শক, আলোচনায় তৌসিফ-তটিনীর ‘জখম’

পরবর্তী

দুই দিনে ৪০ লাখ দর্শক, আলোচনায় তৌসিফ-তটিনীর ‘জখম’

সাবেক মন্ত্রীকে হাইকমিশনার হিসেবে বাংলাদেশে পাঠাচ্ছে ভারত

সর্বশেষ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলামকে ভারতের রাষ্ট্রপতির অভিনন্দন

আগস্ট ২১, ২০২৬

রাষ্ট্রপতির কার্যালয়ের জনবিভাগের সচিবসহ তিন সচিব পদে পরিবর্তন

আগস্ট ২১, ২০২৬

শপথ নিলেন আরও ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী

আগস্ট ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু

আগস্ট ২১, ২০২৬

শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT