চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কেন্দ্র দখলে বাধা দেয়ায় প্রিসাইডিং অফিসার ও পুলিশকে কোপ

আবুল কাশেম হৃদয়আবুল কাশেম হৃদয়
২:৫৫ অপরাহ্ণ ২৮, নভেম্বর ২০২১
- সেমি লিড, কুমিল্লা, জনপদ
A A

তৃতীয় ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোটগ্রহণ চলাকালে কুমিল্লার বরুড়ায় প্রিসাইডিং অফিসার ও দায়িত্বরত পুলিশ কর্মকর্তাকে (এসআই) কুপিয়েছে দুর্বৃত্তরা।

রোববার সকাল ১১টায় উপজেলার ঝলম ইউনিয়নের ঢেউয়াতলী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।

আহত প্রিসাইডিং অফিসার গোলাম সারোয়ার ভূঁইয়া ও এসআই আবু হানিফকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা যায়, ভোট চলাকালে বেলা ১১ টায় দুর্বৃত্তরা ওই কেন্দ্রটি দখলের চেষ্টা করে। এ সময় কেন্দ্রে দায়িত্বরত প্রিসাইডিং অফিসার গোলাম সারোয়ার ভূঁইয়া ও এসআই আবু হানিফ তাদেরকে বাধা দেওয়ার চেষ্টা করেন। এতে ক্ষিপ্ত হয়ে প্রিসাইডিং কর্মকর্তার বামহাতে ও পুলিশ কর্মকর্তার কোমরে কোপ মারে দুর্বৃত্তরা। ইতোমধ্যে প্রিসাইডিং কর্মকর্তাকে বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পুলিশ কর্মকর্তা আবু হানিফকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে।

চিকিৎসাধীন গোলাম সারোয়ার ভূঁইয়া জানান, দুর্বৃত্তরা হঠাৎ করে বেলা ১১টায় কেন্দ্রটি দখলে নিতে আসে। আমরা বাধা দিলে কোমর থেকে ধারালো অস্ত্র বের করে কোপ দেয়। এতে আমি ও এসআই আবু হানিফ মারাত্মক আহত হই। হামলাকারীদের হাতে রাম দা ও চাইনিজ কুড়াল ছিল।

উপজেলা নির্বাচন কর্মকর্তা আজহারুল ইসলাম জানান, এ ঘটনার পর ওই কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে।

Reneta

বরুড়া থানার ওসি ইকবাল বাহার জানান, আহতদের হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইউপি নির্বাচন
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

কাঁচাবাজার ও ক্ষুদ্র ব্যবসায়ীরা করের বাইরে থাকবে: অর্থমন্ত্রী

জুন ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

হামে আরও ৪ শিশুর মৃত্যু

জুন ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

জার্মানিতে বন্দুক হামলায় নিহত ৫

জুন ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর বেতন ও আয় করমুক্ত করার আহ্বান প্রধানমন্ত্রীর

জুন ২৯, ২০২৬

জাপানের বিপক্ষে ব্রাজিলের একাদশ এমন হচ্ছে?

জুন ২৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT