চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পঞ্চকবির গান নিয়ে মৌলভীবাজারে সাংস্কৃ‌তিক সন্ধ্যা

পলাশ চৌধুরী পলাশ চৌধুরী
১১:২২ পূর্বাহ্ণ ২৩, ফেব্রুয়ারি ২০২৫
জনপদ, মৌলভীবাজার
A A
সাংস্কৃতিক সন্ধ্যায় পঞ্চকবির ছবি ও সংগীত পরিবেশনা. Channel i News - চ্যানেল আই নিউজ

পঞ্চকবির জীবন ও সৃজনের গল্পগাঁথা নিয়ে মৌলভীবাজা‌র শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে ‘রবির‌শ্মি’র সাংস্কৃ‌তিক সন্ধ‌্যা ‘পঞ্চদ্যুতি’ অনু‌ষ্ঠিত হয়েছে।

গতকাল শনিবার (২২ ফেব্রুয়ারি) সন্ধ‌্যায় বাংলা সাহিত্যের ‘পঞ্চকবি’ খ্যাত কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, দ্রোহ ও প্রেমের কবি কাজী নজরুল ইসলাম, গীতিকবি দ্বিজেন্দ্র লাল রায়, অতুলপ্রসাদ সেন ও রজনীকান্ত সেন-এর গান ও জীবন আলেখ্য নিয়ে ‘পঞ্চদ্যুতি’ প‌রিবেশিত হয়।

র‌বির‌শ্মির প্রধান, রবীন্দ্রসঙ্গীত শিল্পী ম‌মিতা সিনহা সবাইকে ধন‌্যবাদ জা‌নিয়ে বলেন, ‘পঞ্চকবি’ আমাদের সম্পদ, পঞ্চকবির জীবন দর্শনের সা‌থে স্বল্প প‌রিসরে হলেও প‌রি‌চিত করাতে পেরে আমরা আন‌ন্দিত।

অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করে সঙ্গীত দল ‘রবিরশ্মি মৌলভীবাজার।’

রবীন্দ্রনাথ ও নজরু‌লের বাই‌রে পঞ্চক‌বি দ্বিজেন্দ্রলাল রায় যি‌নি ডি. এল. রায় নামে পরিচিত। তার গান ‘দ্বিজেন্দ্রগীতি’ নামে পরিচিত। ‘ধনধান্য পুষ্প ভরা আমাদের এই বসুন্ধরা’ বা ‘বঙ্গ আমার, জননী আমার, ধাত্রী আমার, আমার দেশ’, ‘ওই মহাসিন্ধুর ওপার হতে’ দ্বি‌জেন্দ্রগী‌তি হিসেবে বেশ জনপ্রিয়।

আবার রজনীকান্ত সেনের গান ‘কান্তগী‌তি’ নামে প‌রি‌চিত। কান্তক‌বির দেশাত্মবোধক গান বা স্বদেশী গান ‘মায়ের দেওয়া মোটা কাপড় মাথায় তুলে নে রে ভাই’ একসময় অভূতপূর্ব গণআলোড়নের পরিবেশ সৃষ্টি করেছিল। রজনীকা‌ন্তের ‘মায়ের দেওয়া মোটা কাপড় মাথায় তুলে নে রে ভাই’, ‘তুমি নির্মল কর, মঙ্গল করে মলিন মর্ম মুছায়ে’, ‘কবে তৃষিত এ মরু ছাড়িয়া যাই‌বো, ‘কেউ নয়ন মুদে দেখে আলো, কেউ দেখে আঁধার’ গানগু‌লো সঙ্গীত‌প্রেমীদের মনে গভীর আনন্দ-আবেশ তৈ‌রি করে।

অতুলপ্রসাদ সেনের গান ‘অতুলপ্রসাদী’ না‌মে বিখ্যাত। তার জন‌প্রিয় গান হল ‘একা মোর গানের তরী’, ‘সবারে বাস রে ভালো’, ‘বঁধুয়া, নিঁদ নাহি আঁখিপাতে’, ‘কে আবার বাজায় বা‌ঁ‌শি’। অতুলপ্রসা‌দের রচিত ‘মোদের গরব, মোদের আশা, আ মরি বাংলা ভাষা! গানটি বাংলাদে‌শে সবার প‌রি‌চিত ও সমান জন‌প্রিয়। বি‌শেষ করে ভাষার মা‌সে খুবই প্রাস‌ঙ্গিক।

ট্যাগ: পঞ্চকবির গানপঞ্চদ্যুতিরবিরশ্মি মৌলভীবাজারসাংস্কৃ‌তিক সন্ধ্যা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

জামায়াত নেতা এটিএম আজহারের রিভিউ শুনানি ২৫ ফেব্রুয়ারি

পরবর্তী

চ্যারিটেবল ট্রাস্ট মামলায় খালাসের রায়ের বিরুদ্ধে আবেদন শুনানি রোববার

পরবর্তী
খালেদা জিয়া বাসায় ফিরেছেন, চিকিৎসা শেষে সুস্থ হয়ে উঠছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

চ্যারিটেবল ট্রাস্ট মামলায় খালাসের রায়ের বিরুদ্ধে আবেদন শুনানি রোববার

বন্যা কবলিত এলাকায় সরকারি কর্মকর্তাদের সঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা. Channel i News - চ্যানেল আই নিউজ

জুলাইয়ের চেতনাকে ধারণ করে নবীন পুলিশদের কাজ করতে হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

সর্বশেষ

বিয়ের গুঞ্জন ছড়াতেই সরব প্রভা

আগস্ট ২৫, ২০২৬

বঙ্গোপসাগরের নৌকা ডুবিতে নিউজিল্যান্ডের ৩ নাগরিক উদ্ধার, নিখোঁজ কিশোর

আগস্ট ২৫, ২০২৬

মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের দাবিতে লাখো রোহিঙ্গার সমাবেশ

আগস্ট ২৫, ২০২৬

বেআইনি না হলে গান, যাত্রা, নৌকা বাইচ বন্ধ কেন?

আগস্ট ২৫, ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে প্রতিবেদন প্রকাশ

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT