বাংলাদেশ

কবি হেলাল হাফিজের মৃত্যুতে সংস্কৃতি উপদেষ্টার শোক

কবি হেলাল হাফিজের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন সংস্কৃতি উপদেষ্টা. Channel i News - চ্যানেল আই নিউজ

হেলাল হাফিজের কালো-সাদা ছবি, দ্বিতীয় ছবি: তার সমর্থক বা উপস্থিত ব্যক্তির ছবি।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

কবি হেলাল হাফিজের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।

আজ শুক্রবার (১৩ ডিসেম্বর) এক শোকবার্তায় উপদেষ্টা মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন ও তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

কবির কবিতা উদ্ধৃত করে তিনি বলেন, কবি লিখেছিলেন, “কথা ছিলো একটি পতাকা পেলে/আমি আর লিখবো না বেদনার অঙ্কুরিত কষ্টের কবিতা।’’ কিন্তু সেই কথা রাখা হয়নি বলেই জুলাই চব্বিশে রচিত হয়েছে সাহসের কবিতা।

তিনি আরও বলেন, মাত্র অল্প কিছু কবিতা দিয়েই হেলাল হাফিজ বাংলা ভাষার উল্লেখযোগ্য কবিদের মধ‍্যে নিজের জায়গা করে নিয়েছেন। তার অবদান জাতি সবসময় স্মরণ করবে।

বিষয়:কবি হেলাল হাফিজের মৃত্যু

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…