স্বাস্থ্য হানিকর তামাকের বদলে রংপুরের চরাঞ্চলের কয়েক হাজার বিঘা জমিতে ভুট্টার ভালো ফলন হয়েছে। গঙ্গাচড়ার পূর্ব ইচলী গ্রামের প্রায় ৩শ’ কৃষককে সার, বীজ ও সেচ দিয়ে সহযোগিতা করেছে বেসরকারি প্রতিষ্ঠান ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক। সিএসআর তহবিল থেকে মাত্র ২ কোটি টাকা বিনিয়োগ করে কমপক্ষে ৭ কোটি টাকার ভুট্টার ফলন পাওয়ার আশা করা হচ্ছে। মাড়াই কার্যক্রম উদ্বোধন করে এলজিআরডি প্রতিমন্ত্রী আব্দুল ওয়াদুদ বলেছেন, পল্লী উন্নয়ন একাডেমির মাধ্যমে পূর্ব ইচলীতে একটি সংরক্ষণাগার নির্মাণের পরিকল্পনা করছে সরকার।







