চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নির্বাচনের আগে ধ্বংসাত্মক কর্মকাণ্ডে চবি শিক্ষক সমিতির প্রতিবাদ

অনিন্দিতা সরকার প্রথা অনিন্দিতা সরকার প্রথা
১০:২৩ অপরাহ্ণ ২২, নভেম্বর ২০২৩
- সেমি লিড, শিক্ষা
A A
চবি শিক্ষক সমিতির প্রতিবাদে মানববন্ধন, শিক্ষক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশব্যাপী জাতীয় নির্বাচনের আগে ধ্বংসাত্মক কর্মকাণ্ড ও বিদেশীদের অযাচিত হস্তক্ষেপের প্রতিবাদে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি মানববন্ধন করেছে।

বুধবার ২২ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে বেলা সাড়ে ১১টায় এ মানববন্ধনের আয়োজন করা হয়। এ কর্মসূচি দুপুর ১টায় শেষ হয়।

এসময় বাঙালি জাতীয়তাবাদ ও মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ প্রগতিশীল শিক্ষক সমাজ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আহ্বায়ক অধ্যাপক ড. মোহাম্মদ সেকেন্দার চৌধুরী বলেন, আপনারা জানেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগ ইনস্টিটিউটে ক্লাস-পরীক্ষা চলছে। দায়িত্বশীল শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী যারা আছেন তারা নিজ নিজ কর্মস্থলে থাকবেন। জাতির বিবেক হিসেবে মুক্তিযুদ্ধের পক্ষে, প্রগতিশীলতার পক্ষে এবং জাতীয়তাবাদের পক্ষে আছি বলে আজ আমরা এখানে সমবেত হয়েছি।

Banglabid

তিনি আরও বলেন, ১৯৭১ সালে বুদ্ধিজীবীদের হত্যা করে আমাদের পঙ্গু করে দিতে চেয়েছিল, এটাকে যুদ্ধ কৌশলে পোড়া-মাটি নীতি বলা হয়। নির্বাচনে অংশগ্রহণও করবো না আবার নির্বাচন হতেও দিবো না, এটা গণতন্ত্রের পক্ষের কোনো নেতার কথা হতে পারে না।

চবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মুস্তাফিজুর রহমান ছিদ্দিকী বলেন, গণতন্ত্রে নির্বাচনই হলো সরকার পরিবর্তনের একমাত্র স্বীকৃত পন্থা। সেই নির্বাচনকে বানচাল করতে কিছু অগণতান্ত্রিক শক্তি তৎপর আছে। জনগণকে সচেতন ও ঐক্যবদ্ধ করতেই আজকের এই কর্মসূচি।

তিনি আরও বলেন, সবচাইতে ন্যক্কারজনক ঘটনা হচ্ছে বিদেশীরা আমাদের স্বাধীনতার বিরুদ্ধে ১৯৭১ সালেও অপতৎপরতা চালিয়েছিল। আজকেও আমরা দেখছি দেশে হাঁস-মুরগির তৎপরতা। এসব হাঁকডাক এদেশের মানুষ ভয় করে না। এদেশের মানুষই এদেশের গণতন্ত্র রক্ষা করবে।

Reneta

গণতান্ত্রিক পন্থাকে সক্রিয় রাখার আহ্বান জানিয়ে তিনি কর্মসূচির সমাপ্তি ঘোষণা করেন।

মানবন্ধন কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক আব্দুল হক, ইংরেজি বিভাগের সভাপতি অধ্যাপক ড. সুকান্ত ভট্টাচার্য, বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য এবং বাংলা বিভাগের শিক্ষক মোহাম্মদ আলী, পদার্থবিদ্যা বিভাগের শিক্ষক শ্যামল রঞ্জন চক্রবর্তী।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়চবি শিক্ষক সমিতির প্রতিবাদদ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

নিবারণযোগ্য অন্ধত্ব প্রতিরোধে একসাথে কাজ করবে ওএসবি-অরবিস

পরবর্তী

অর্থনীতি পুনরুদ্ধার হবে নতুন সরকারের জন্য ‘অগ্নিপরীক্ষা’

পরবর্তী

অর্থনীতি পুনরুদ্ধার হবে নতুন সরকারের জন্য ‘অগ্নিপরীক্ষা’

বাংলাদেশের মানচিত্রের সাথে এভিয়েশন লোগো ও লেখা. Channel i News - চ্যানেল আই নিউজ

পর্যটন খাতকে অন্ধকারের হাতছানি দিচ্ছে রাজনৈতিক অস্থিরতা

সর্বশেষ

মাঠে হঠাৎ অসুস্থ মুসিয়ালা, স্বস্তির খবর দিয়েছে বায়ার্ন

আগস্ট ১৮, ২০২৬

নায়িকা পূজা বললেন ‘আমার এখনও বিয়ে হয়নি’

আগস্ট ১৮, ২০২৬

দুদকের নতুন চেয়ারম্যান এ কে এম আসাদুজ্জামান

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

আগামী হজ মৌসুমের প্রস্তুতি শুরু করেছে সৌদি আরব

আগস্ট ১৭, ২০২৬

বাংলাদেশে এসে জানালেন কেন ফুটবলার হয়েছেন ক্যানেজিয়া

আগস্ট ১৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT