বাংলাদেশ

বৃষ্টি উপেক্ষা করে ‘৩৬ জুলাই উদ্‌যাপন’ আয়োজনে জনতার ঢল

জনতা বৃষ্টির মধ্যেও ৩৬ জুলাই উদ্‌যাপন উৎসবে অংশগ্রহণ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বৃষ্টির মধ্যেও জনতা ৩৬ জুলাই উদ্‌যাপন উৎসবে অংশগ্রহণ করছে, হাতে পতাকা ও ধোঁয়া দিয়ে উদ্‌যাপন করছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

অন্তর্বর্তী সরকার ঘোষিত ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষ্যে ঢাকার মানিক মিয়া এভিনিউতে (সংসদ ভবন এলাকা) ‘৩৬ জুলাই উদ্‌যাপন’ অনুষ্ঠান শুরু হয়েছে। বৃষ্টি উপেক্ষা করে পুরো এলাকাজুড়ে মানুষের ঢল নামতে শুরু করেছে।

আজ (৫ আগস্ট) মঙ্গলবার সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে এই অনুষ্ঠান শুরু হয়। বেলা বাড়ার সাথে সাথে বাড়তে থাকে জনতার ঢল।

দুপুরে জামায়াতে ইসলামী ঘনিষ্ঠ হিসেবে পরিচিত সাইমুম শিল্পীগোষ্ঠীর গান পরিবেশনের মধ্য দিয়ে দিনের অনুষ্ঠান শুরু হয়েছে। এরপর জামায়াত ঘনিষ্ঠ আরেকটি সংগঠন ‘কলরব শিল্পীগোষ্ঠী’ গান পরিবেশন করে।

এই অনুষ্ঠানে যোগ দেয়ার জন্য দেশের বিভিন্ন জায়গা থেকে সরকারি উদ্যোগে লোকজন আনা হয়েছে। এর মধ্যে সরকারি খরচে কয়েকটি রেলও ভাড়া করা হয়েছে বলে বাংলাদেশের গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে।

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বিকেল পাঁচটায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় ‘জুলাই ঘোষণাপত্র’ পাঠ করবেন।

সরকারি তথ্য বিবরণীতে জানানো হয়েছে, পুরো অনুষ্ঠানটি জনসাধারণের জন্য উন্মুক্ত।

বিষয়:জুলাই গণঅভ্যুত্থান দিবস জুলাই গণঅভ্যুত্থান বার্ষিকী মানিক মিয়া এভিনিউ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…