চাঁদপুরে মেঘনা নদী তীর সংরক্ষণ কাজে ঠিকাদারসহ প্রকল্প-সংশ্লিষ্টদের বিরুদ্ধে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। নদী-তীরবর্তী এলাকার মানুষের অভিযোগ, নদীর তীর নামমাত্র সংরক্ষণ করেই শেষ করা হচ্ছে প্রকল্পের কাজ। আর এতে, আর্থসামাজিক উন্নয়নে প্রকল্পের সুফল না পাওয়ার শঙ্কা করছেন এলাকাবাসী।







