বিনোদন

ক্রিটিক্স চয়েজে ‘টুয়েলভথ ফেল’-এর জয়জয়কার

অভিনেতা ও অভিনেত্রীদের পুরস্কার গ্রহণের মুহূর্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

অভিনেতা ও অভিনেত্রীরা পুরস্কার গ্রহণের জন্য প্রস্তুত, অনুষ্ঠানে উপস্থিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

মঙ্গলবার মুম্বাইতে বসেছিল ক্রিটিকস চয়েজ অ্যাওয়ার্ডের আসর। অনুষ্ঠানে সম্মানিত হয়েছেন একগুচ্ছ তারকা। এবারের আসরে সেরা ছবির পুরস্কার জিতে নিয়েছে বিধু বিনোদ চোপড়া পরিচালিত ‘টুয়েলভথ ফেল’।

সেরা অভিনেতা হিসাবে পুরস্কৃত হয়েছেন বিক্রান্ত মাসি। এ ছাড়াও ‘থ্রি অব আস’ ছবির জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন শেফালি শাহ। সেরা সিরিজের পুরস্কার পেয়েছে বরুণ সোবতির ‘কোহরা’।

তারকা খচিত এই অ্যাওয়ার্ড অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রিচা চাড্ডা, আলি ফজল, করণ জোহর, কিরণ রাও, অনিল কাপুর, বিদ্যা বালানের মতো তারকারা।

দেখে নিন ক্রিটিকস চয়েজ অ্যাওয়ার্ডস ২০২৪ এর বিজয়ীদের সম্পূর্ণ তালিকাটি:

সেরা শর্ট ফিল্ম: নকটার্নাল বার্গার

সেরা পরিচালক: রিমা মায়া (নকটার্নাল বার্গার)

সেরা অভিনেতা: সঞ্জয় মিশ্র (গিধ- দ্য স্ক্যাভেঞ্জার)

সেরা অভিনেত্রী: মিলো সুনকা (নকটার্নাল বার্গার)

সেরা লেখা: অশোক সাঙ্খলা ও মণীশ সাইনি (গিধ-দ্য স্ক্যাভেঞ্জার)

সেরা সিনেমাটোগ্রাফি: লাস্ট ডেজ অব সামার (সিনেমাটোগ্রাফার- জিগমেট ওয়াংচুক)

সেরা সিরিজ: কোহরা

সেরা নির্দেশনা: বিক্রমাদিত্য মোতওয়ানে (জুবিলি)

সেরা লেখক: কোহরা (গুঞ্জিত চোপড়া, দিগ্গি সিসোদিয়া ও সুদীপ শর্মা)

সেরা অভিনেতা: সবিন্দরপাল ভিকি (কোহরা)

সেরা অভিনেত্রী: রাজশ্রী দেশপান্ডে (ট্রায়াল বাই ফায়ার)

সেরা পার্শ্ব অভিনেতা: সিদ্ধান্ত গুপ্ত (জুবিলি)

সেরা পার্শ্ব অভিনেত্রী: অম্রুতা সুভাষ (লাস্ট স্টোরিজ সিজন ২: দ্য মিরর)

সেরা চলচ্চিত্র: টুয়েলভথ ফেইল

সেরা পরিচালক: পিএস বিনোথরাজ সকুঝাঙ্গাল)

সেরা চিত্রনাট্য: দেবাশীষ মাখিজা (জোরাম)

সেরা সম্পাদনা: অভ্র বন্দ্যোপাধ্যায় (জোরাম)

সেরা সিনেমাটোগ্রাফি: অবিনাশ অরুণ (থ্রি অব আস)

সেরা অভিনেতা: বিক্রান্ত ম্যাসি (টুয়েলভথ ফেইল)

সেরা অভিনেত্রী: শেফালি শাহ (থ্রি অব আস)

সেরা পার্শ্ব অভিনেতা: জয়দীপ আহলাওয়াত (জানে জান)

সেরা পার্শ্ব অভিনেত্রী: দীপ্তি নাভাল (গোল্ডফিশ)

বিষয়:টুয়েলভথ ফেল

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…