বিনোদন

যাদের হাতে উঠলো ক্রিটিকস চয়েজ অ্যাওয়ার্ড

অভিনেতা, অভিনেত্রী ও সংগীতশিল্পীদের পুরস্কার গ্রহণের মুহূর্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

ক্রিটিকস চয়েজ অ্যাওয়ার্ড ২০২৩ এ বিভিন্ন শিল্পী ও তারকার পুরস্কার গ্রহণের ছবি।. Channel i News – চ্যানেল আই নিউজ

রবিবার রাতে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে বসেছিল ২৮ তম ক্রিটিকস চয়েজ অ্যাওয়ার্ডের আসর। এবারের আসরে সেরা ছবির পুরস্কার জিতে নিয়েছে ‘এভরিথিং এভরিহোয়্যার অল অ্যাট ওয়ান্স’ ছবিটি। সেরা অভিনেতা ও অভিনেত্রীর পুরস্কার উঠেছে ব্রেন্ডন ফ্রেজার ও কেট ব্ল্যাঞ্চেট-এর হাতে। এক নজরে দেখে নিন কাদের হাতে উঠেছে এবারের ক্রিটিকস চয়েজ অ্যাওয়ার্ড।

সেরা ছবি: এভরিথিং এভরিহোয়্যার অল অ্যাট ওয়ান্স

সেরা পরিচালক: ড্যানিয়েল কোয়ান এবং ড্যানিয়েল শেইনার্ট, এভরিথিং এভরিহোয়্যার অল অ্যাট ওয়ান্স

সেরা অভিনেতা: ব্রেন্ডন ফ্রেজার, দ্য হোয়েল

সেরা অভিনেত্রী: কেট ব্ল্যানচেট, টার

সেরা পার্শ্ব অভিনেতা: কে হুয়ে কুয়ান, এভরিথিং এভরিহোয়্যার অল অ্যাট ওয়ান্স

সেরা পার্শ্ব অভিনেত্রী: অ্যাঞ্জেলা বাসেট, ব্ল্যাক প্যান্থার: ওয়াকান্ডা ফরেভার

সেরা তরুণ অভিনেতা/অভিনেত্রী: গ্যাব্রিয়েল লাবেল, ফেবেলম্যানস

সেরা মৌলিক চিত্রনাট্য: ড্যানিয়েল কোয়ান এবং ড্যানিয়েল শেইনার্ট,এভরিথিং এভরিহোয়্যার অল অ্যাট ওয়ান্স

সেরা অ্যাডাপডেট স্ক্রিনপ্লে: সারাহ পলি, ওমেন টকিং

সেরা সিনেমাটোগ্রাফি: ক্লাউডিও মিরান্ডা, টপ গান: ম্যাভেরিক

সেরা প্রোডাকশন ডিজাইন: ফ্লোরেন্সিয়া মার্টিন, অ্যান্টনি কার্লিনো, ব্যাবিলন

সেরা সম্পাদনা: পল রজার্স, এভরিথিং এভরিহোয়্যার অল অ্যাট ওয়ান্স

সেরা কস্টিউম ডিজাইন: রুথ ই. কার্টার, ব্ল্যাক প্যান্থার: ওয়াকান্ডা ফরএভার

সেরা চুল এবং মেকআপ: এলভিস

বিদেশী ভাষার সেরা ছবি: আরআরআর

সেরা কমেডি: গ্লাস অনিয়ন: আ নাইভস আউট মিস্ট্রি

সেরা অ্যানিমেটেড ফিল্ম: গুইলারমো দেল তোরো’স পিনোচিও

সেরা গান: নাটু নাটু, আরআরআর

বিষয়:আরআরআর কেট ব্ল্যানচেট টার দ্য হোয়েল ব্রেন্ডন ফ্রেজার

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…