চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লেবাননে ইসরায়েলের তীব্র হামলা

যুদ্ধ-সমাপ্তি আলোচনায় কাতারে ইরানি কর্মকর্তারা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৪৭ অপরাহ্ণ ৩১, মে ২০২৬
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

লেবাননে ইসরায়েলের হামলা আরও তীব্র আকার ধারণ করেছে। এর মধ্যেই কয়েক মাস ধরে চলা আঞ্চলিক সংঘাতের অবসান এবং যুদ্ধ-সমাপ্তি নিয়ে নতুন দফার আলোচনায় অংশ নিতে ইরানি কর্মকর্তারা কাতারে পৌঁছেছেন। তবে যুদ্ধবিরতি কার্যকর থাকার দাবি সত্ত্বেও যুক্তরাষ্ট্রের নতুন সামরিক হামলায় মধ্যপ্রাচ্যের পরিস্থিতি আবারও অনিশ্চয়তার মুখে পড়েছে।

রোববার ৩১ মে আন্তর্জাতিক সংবাদমাধ্যম খালিজ টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, গত সোমবার দক্ষিণ ইরানের ক্ষেপণাস্ত্র ঘাঁটি এবং মাইন পেতে চেষ্টারত নৌযান লক্ষ্য করে হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। ওয়াশিংটনের দাবি, ইরানি বাহিনীর সম্ভাব্য হুমকি থেকে নিজেদের সেনাদের সুরক্ষার অংশ হিসেবেই এই হামলা চালানো হয়েছে।

সেন্টকমের মুখপাত্র টিম হকিন্স এক বিবৃতিতে বলেন, ইরানি বাহিনীর সৃষ্ট হুমকি থেকে আমাদের সৈন্যদের রক্ষা করার জন্য মার্কিন বাহিনী দক্ষিণ ইরানে আত্মরক্ষামূলক হামলা চালিয়েছে। তবে হামলার লক্ষ্যবস্তু বা ক্ষয়ক্ষতি সম্পর্কে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। বিবৃতিতে শুধু বলা হয়, লক্ষ্যবস্তুর মধ্যে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র এবং ‘মাইন পাতার’ চেষ্টাকারী নৌযান অন্তর্ভুক্ত ছিল।

এদিকে, সংঘাত নিরসনে আলোচনার জন্য ইরানের শীর্ষ আলোচকরা দোহায় পৌঁছেছেন। কয়েক মাস ধরে চলা উত্তেজনা প্রশমনে এটিকে গুরুত্বপূর্ণ কূটনৈতিক উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে। একই সময়ে দক্ষিণ লেবাননে ইরান-সমর্থিত হিজবুল্লাহর বিরুদ্ধে ইসরায়েলি সামরিক তৎপরতাও জোরদার হয়েছে, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।

অন্যদিকে, ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি জানিয়েছে, স্থানীয় সময় মধ্যরাতের দিকে দক্ষিণাঞ্চলীয় বন্দরনগরী বন্দর আব্বাসের আশপাশে একাধিক শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা গেছে। তবে এসব বিস্ফোরণের কারণ বা ক্ষয়ক্ষতি সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কিছু জানানো হয়নি।

Reneta

বিশ্লেষকদের মতে, যুদ্ধবিরতি টিকিয়ে রাখা এবং একটি স্থায়ী সমঝোতায় পৌঁছাতে চলমান আলোচনা গুরুত্বপূর্ণ হলেও নতুন সামরিক উত্তেজনা সেই প্রচেষ্টাকে বড় ধরনের চ্যালেঞ্জের মুখে ফেলতে পারে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আঞ্চলিক সংঘাতমার্কিন সেন্ট্রাল কমান্ডযুদ্ধ-সমাপ্তিলেবাননে ইসরায়েলের হামলাসেন্টকম
শেয়ারTweetPin1

সর্বশেষ

নতুন নৌবাহিনী প্রধান রিয়ার অ্যাডমিরাল মিসবাহ উল আজীম

জুলাই ১৬, ২০২৬

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় দুই সহোদরের মৃত্যু

জুলাই ১৬, ২০২৬

তিনটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩ যুবক

জুলাই ১৬, ২০২৬

শেষ বিশ্বকাপ এমন বলছি না: মেসি

জুলাই ১৬, ২০২৬

‘সর্বশ্রেষ্ঠ’ ম্যারাডোনার সাথে কখনোই তুলনা চাইনি: মেসি

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT