চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

১৭ বছর বয়সেই জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক তিনি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৩৪ অপরাহ্ণ ০৮, আগস্ট ২০২৫
ক্রিকেট, স্পোর্টস
A A
Croatian football player wearing sunglasses and team jersey. Channel i News - চ্যানেল আই নিউজ

জ্যাক ভুকুসিচ

ক্রিকেট ইতিহাসে সবচেয়ে কম বয়সে জাতীয় দলের অধিনায়কত্ব পেয়েছেন জ্যাক ভুকুসিচ। ১৭ বছর বয়সেই ক্রোয়েশিয়ার নেতৃত্ব পেয়েছেন। সাইপ্রাসের বিপক্ষে ৪ ম্যাচের টি-টুয়েন্টি সিরিজে ক্রোয়েটদের নেতৃত্ব দিচ্ছেন জ্যাক।

১৭ বছর ৩১১ দিন বয়সে ক্রোয়েশিয়ার অধিনায়ক হয়ে ইতিহাস গড়েছেন জ্যাক। আগে রেকর্ড ছিল ফ্রান্সের নোমান আমজাদের, ২০২২ সালের জুলাইতে চেক প্রজাতন্ত্রের বিপক্ষে ১৮ বছর ২৪ দিন বয়সে ফরাসিদের নেতৃত্ব দিয়েছিলেন তিনি।

জ্যাক ক্রোয়েশিয়ার হয়ে ৭টি টি-টুয়েন্টি খেলে ২০৫ রান করেছেন। ২০২৪ সালে জুলাইতে বেলজিয়ামের বিপক্ষে সর্বোচ্চ ৫৩ রান করেন। ২০২৪ সালের জুলাইতে সুইজারল্যান্ডের বিপক্ষে তার আন্তর্জাতিক অভিষেক ছিল।

Banglabid

সাইপ্রাসের বিপক্ষে চলতি সিরিজে তিন ম্যাচ খেলে ফেলেছে জ্যাকের দল। ৩ ইনিংসে ৭৫ রান করেছেন কিশোর অধিনায়ক, প্রথম ম্যাচে ৩২ বলে ৫ চার ও ২ ছয়ে করেছেন ৪৩ রান। ৪ ওভার বল করে ৪১ রানে তুলে নেয় ১ উইকেট।

অধিনায়ক হিসেবে দলকে এখনও জয়ের মুখ দেখাতে পারেননি জ্যাক। সিরিজের প্রথম ম্যাচে ক্রোয়েশিয়া হারে ৫৮ রানে, দ্বিতীয় ম্যাচ ৭ উইকেটে এবং তৃতীয় ম্যাচ ৩ উইকেটে হেরেছে। হোয়াইটওয়াশ ঠেকাতে সাইপ্রাসের বিপক্ষে শেষ ম্যাচ শুক্রবার মাঠে নেমেছে ক্রয়েশিয়া।

আইসিসির পূর্ণ সদস্য কোন দেশের সর্বকনিষ্ঠ অধিনায়কের রেকর্ড আফগানিস্তানের রশিদ খানের। স্কটল্যান্ডের বিপক্ষে ওয়ানডেতে ১৯ বছর ১৬৫ দিন বয়সে নেতৃত্ব পেয়েছিলেন তারকা স্পিনার।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আফগানিস্তানেক্রোয়েশিয়াজ্যাক ভুকুসিকরশিদ খানলিড স্পোর্টসসাইপ্রাস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহত ১৮

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

গুমের শিকার সোহেলের ছেলে এসএসসি পাস করায় শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

কুষ্টিয়া জেলা এনসিপির আহ্বায়ক টনি, সদস্য সচিব তালহা

আগস্ট ১০, ২০২৬

তদন্ত ও অন্তর্বর্তী আদেশের ক্ষমতা পাচ্ছে মানবাধিকার কমিশন

আগস্ট ১০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT