চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ক্র‍্যাবের নেতৃত্বে কামরুজ্জামান-সিরাজ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:৫৪ অপরাহ্ণ ১৫, জানুয়ারি ২০২৪
বাংলাদেশ
A A

বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) কার্যনির্বাহী কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন ভোরের কাগজের কামরুজ্জামান খান ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন যুগান্তরের সিরাজুল ইসলাম।

সোমবার (১৫ জানুয়ারি) রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির নসরুল হামিদ মিলনায়তনে দিনভর ভোটগ্রহণ শেষে নবনির্বাচিতদের নাম ঘোষণা করেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি মনজুরুল আহসান বুলবুল।

সভাপতি পদে কামরুজ্জামান খান পেয়েছেন ১৭০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দি নিউ নেশনের ইসারফ হোসেন ইসা পেয়েছেন ১১৭ ভোট।

আর সাধারণ সম্পাদক পদে সিরাজুল ইসলাম পেয়েছেন ৮৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এস এম নুরুজ্জামান পেয়েছেন ৭৪ ভোট।

এছাড়া সহ-সভাপতি পদে ১২৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন শাহীন আবদুল বারী। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী উমর ফারুক আলহাদী পেয়েছেন ১০৩ ভোট।

যুগ্ম সম্পাদক পদে দিপন দেওয়ান ১৭৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নিয়াজ আহমেদ লাবু ৮০ ভোট পেয়েছেন।

Reneta

অর্থ সম্পাদক পদে হরলাল রায় সাগর ১৫৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী আমিনুল ইসলাম ১২৮ ভোট পেয়েছের ভোট।

সাংগঠনিক সম্পাদক হিসেবে শহিদুল ইসলাম রাজী ১৯০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. তানভীর হাসান পেয়েছেন ৮৬ ভোট।

দপ্তর সম্পাদক পদে কামাল হোসেন তালুকদার ১৫৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী মো. উজ্জ্বল হোসেন জিসান পেয়েছেন ১২৬ ভোট।

প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে নিহাল হোসাইন ১৬১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী মাজহারুল ইসলাম খান পেয়েছেন ১১৮ ভোট।

কল্যাণ সম্পাদক পদে ১৭৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন ওয়াসিম সিদ্দিকী। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. মাহমুদুল হাসান পেয়েছেন ১০৪ ভোট।

আন্তর্জাতিক সম্পাদক পদে ১৩৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছে শাহীন আলম। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী গোলাম সাত্তার রনি পেয়েছেন ১০২ ভোট।

অন্যদিকে, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে রকিবুল ইসলাম মানিক, প্রশিক্ষণ ও তথ্যপ্রযুক্তি সম্পাদক পদে ইসমাঈল হুসাইন ইমু বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

কার্যনির্বাহী সদস্যের তিনটি পদে ১৯১ ভোট পেয়ে প্রথম হয়েছেন আলী আজম, ১৭০ ভোট পেয়ে দ্বিতীয় মো. আবু দাউদ খান ও ১১৬ ভোট পেয়ে তৃতীয় হয়েছেন শেখ কালিমউল্যাহ।

এর আগে এদিন সকাল ১০টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলে ভোটগ্রহণ। নির্বাচনে মোট ভোটার ৩০০ জন। এর মধ্যে ২৮৯ জন ভোটাধিকার প্রয়োগ করেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কামরুজ্জামান খানক্র্যাবক্র্যাব নির্বাচন ২০২৪বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স কাউন্সিলসিরাজুল ইসলাম
শেয়ারTweetPin

সর্বশেষ

ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা

জুন ১৫, ২০২৬

সৌদি প্রবাসীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন রাষ্ট্রদূত

জুন ১৫, ২০২৬

পাকিস্তানে পুলিশের গুলিতে অস্ট্রেলিয় শিশুকন্যা নিহত

জুন ১৫, ২০২৬
টেকনাফ, ফাইল ছবি

৭ বাংলাদেশি জেলেকে ট্রলারসহ ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

জুন ১৫, ২০২৬

স্পেনের ফুটবল অর্কেস্ট্রা দেখতে সবাই উদগ্রীব: হাসানুজ্জামান বাবলু

জুন ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT