চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দুর্গাপূজার ছুটিতে কক্সবাজারের হোটেল-রিসোর্টের ৭০ শতাংশ রুম বুকিং

সরওয়ার আজম মানিক সরওয়ার আজম মানিক
১২:৫৬ অপরাহ্ণ ০৯, অক্টোবর ২০২৪
- সেমি লিড, কক্সবাজার, জনপদ
A A

টানা ছুটিতে ঘুরে বেড়ানোর জন্যে পর্যটকদের বরাবরই পছন্দ কক্সবাজার। তাই কর্মজীবনের অবসাদ দূর করতে সুযোগ পেলেই মানুষ ছুটে আসে দেশের প্রধান এই পর্যটনকেন্দ্রে। শহরের হোটেল-মোটেল, গেস্ট হাউজ ও রিসোর্টের ৭০ শতাংশ রুম বুকিং হয়েছে।

এবারও শারদীয় দুর্গোৎসবের টানা চার দিনের ছুটিতে এখানকার পাহাড়-সমুদ্রের নির্মল প্রকৃতি দেখতে দেশের নানাপ্রান্ত থেকে কক্সবাজারমুখী হচ্ছেন পর্যটকরা।

পর্যটনসংশ্লিষ্টরা বলছেন, জুলাই-আগষ্টের বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন, ঘনঘন প্রাকৃতিক দুর্যোগ, বন্যা ও অতিবৃষ্টির কারণে সাম্প্রতিক সময়ে মানুষ তেমন ঘুরতে বের হয়নি। এরমধ্যে সরকার পরিবর্তনের পর আইনশৃঙ্খলা পরিস্থিতিও ভেঙে পড়ায় অনেকটা পর্যটক শূন্য হয়ে পড়েছিল কক্সবাজার। তবে সেপ্টেম্বর মাসের মাঝামাঝি সময় থেকে ধীরে ধীরে পর্যটক আসা শুরু করেছে।

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে আগামীকাল বৃহস্পতিবার (১০ অক্টোবর) থেকে টানা চার দিন ছুটি পড়ছে। এই ছুটি কাটাতে এর মধ্যে শহরের হোটেল-মোটেল, গেস্ট হাউজ ও রিসোর্টের ৭০ শতাংশ রুম বুকিং হয়েছে। পাঁচ তারকা হোটেলে আগামী ১১ ও ১২ অক্টোবর কোনো রুম খালি নেই।

বুধবার (৯ অক্টোবর) থেকে আগামী ১৯ অক্টোবর পর্যন্ত বন্ধ থাকবে শিক্ষাপ্রতিষ্ঠান। এরমধ্যে ১৭ অক্টোবর রয়েছে বৌদ্ধসম্প্রদায়ের চীবরদান অনুষ্ঠান। গতকাল মঙ্গলবার থেকে পার্বত্য চট্টগ্রামের তিন জেলায় পর্যটকদের ভ্রমণে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। এ কারণে যারা পাহাড়ে ঘুরতে যান তারাও কক্সবাজার আসবেন বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। পর্যটকদের যাতায়াত সুবিধার জন্যে আগামীকাল বৃহস্পতিবার থেকে ঢাকা-কক্সবাজার রেলপথে বিশেষ ট্রেনের সংখ্যা বাড়ানো হয়েছে।

কক্সবাজার শহরের শৈবাল ট্যুর অপারেটরের ব্যবস্থাপনা পরিচালক সাইফুল আলম বলেন, এ মাস থেকেই মূলত পর্যটন মাস ধরা হয়। দীর্ঘদিন দেশের পরিবর্তিত পরিস্থিতিতে পর্যটক কম ছিল। এবার দুর্গাপূজার ছুটিতে লাখো পর্যটকের সমাগম ঘটবে। আগামী ১০ অক্টোবর বৃহস্পতিবার থেকে ১৯ অক্টোবর পর্যন্ত শহরের তারকামানের হোটেলগুলোতে পর্যটকের চাপ বেশি থাকবে।

Reneta

ট্যুরিষ্ট পুলিশ কক্সবাজার অঞ্চলের সহকারী পুলিশ সুপার(এএসপি) আবুল কালাম বলেন, টানা ছুটিতে পর্যটক সমাগম ও সমুদ্রসৈকতে প্রতিমা বিসর্জন ঘিরে পর্যটন এলাকায় কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে।

কক্সবাজারের জেলা প্রশাসক মোহাম্মদ সালাহউদ্দিন বলেন, পর্যটকদের সেবা ও সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমান টিম মাঠে থাকবে। পাশাপাশি ট্যুরিস্ট পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কাজ করবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কক্সবাজারদুর্গাপূজা ছুটিলাখো পর্যটক
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

রাতের মধ্যে সাত অঞ্চলে ঝড়ের সম্ভাবনা

জুলাই ২৬, ২০২৬

জাতীয় দল এবং ক্লাবে তরেসের পারফরম্যান্স অবিশ্বাস্য

জুলাই ২৬, ২০২৬

বার্সার ইয়ামাল-কুবারসি স্পেন কোচের কাছে ‘বিশেষ’

জুলাই ২৬, ২০২৬

ইসরায়েলের সঙ্গে নিরাপত্তা চুক্তি করতে যাচ্ছে সিরিয়া

জুলাই ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত

ফেনী সীমান্তে নারী-শিশুসহ ৪ জনকে পুশ ইনের চেষ্টা

জুলাই ২৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT