চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গোয়াল ঘরে লাগা আগুনে পুড়ে মরলো ৪টি গরু, নিঃস্ব পরিবার

এনায়েতুর রহমান এনায়েতুর রহমান
৩:৫০ অপরাহ্ণ ০২, জুলাই ২০২৩
জনপদ, পটুয়াখালী
A A
গোয়াল ঘরে আগুনে পুড়ে ৪টি গরু মারা গেছে, পরিবার নিঃস্ব. Channel i News - চ্যানেল আই নিউজ

পটুয়াখালী সদর উপজেলার জৈনকাঠী ইউনিয়নের পীরতলা গ্রামে এক ক্ষুদ্র খামারীর গোয়াল ঘরে দুর্বৃত্তের দেয়া আগুনে পুড়ে মারা গেছে দু’টি বাছুরসহ চারটি গরু। একটি বাছুর উদ্ধার করতে সক্ষম হলেও অগ্নিদগ্ধ হয়েছেন খামারের মালিক জাহাঙ্গীর খলিফা (৪০)। বর্তমানে তিনি পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

রোববার ২ জুলাই রাত ২টার দিকে এই নাশকতার ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। এ ঘটনায় নিঃস্ব হয়ে পড়েছেন খামারের আয় নির্ভর পরিবারটি।

খামারের মালিক জাহাঙ্গীর খলিফা ও তার স্বজনরা জানান, দু’টি ফ্রিজিয়ান জাতের গাভী গরু ও তিনটি বাচ্চা ছিল খামারে। প্রতিদিন ৪০ লিটার দুধ দিত গরু দু’টি। দুধ বিক্রি করেই চলতো তাদের সংসার। গত রাত ১টার দিকে ঘুমানোর আগে জাহাঙ্গীর গোয়াল ঘরে গিয়ে সবকিছু স্বাভাবিক দেখতে পান। রাত ২টায় পাশের ঘরের লোকজনের চিৎকারে ঘুম ভাঙ্গে জাহাঙ্গীর ও তার পরিবারের। গোয়ালঘরে দাউ-দাউ আগুন জ্বলতে দেখে জীবনের ঝুঁকি নিয়ে ভিতরে ঢোকেন জাহাঙ্গীর।

Banglabid

তারা জানান, একটি বাছুর রশি কেটে বাঁচাতে সক্ষম হলেও চোখের সামনে পুড়ে মারা যায় বাকি চারটি গরু। এসময় আগুনে জাহাঙ্গিরের হাত, কাঁধ ও পিঠের কিছু অংশ পুড়ে যায়। ঘটনাস্থলে কাউকে না দেখলেও জমি নিয়ে দ্বন্দের কারণে তার খামারে পেট্রোল দিয়ে আগুন দেয়া হয়েছে বলে খামারে মালিক জাহাঙ্গীর খলিফাসহ পরিবারের ধারণা।

হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, জাহাঙ্গীরের শরীরের কিছু অংশ পুড়ে গেলেও আশংকাজনক নয়।

পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুজ্জামান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে সাব-ইন্সপেক্টর আল মামুনকে ফাঠানো হয়েছে, তদন্ত চলছে। লিখিত অভিযোগ পেলে পরে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin

সর্বশেষ

ফ্রিল্যান্সিং-কেয়ারগিভিংসহ যুব প্রশিক্ষণে নানা পরিবর্তন, যারা পাবেন সুযোগ

আগস্ট ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

গ্যাস সংকটে শিল্পকারখানা ক্ষতিগ্রস্ত, সমাধানে সময় লাগবে: বাণিজ্যমন্ত্রী

আগস্ট ১৫, ২০২৬

ঘুরে দাঁড়ানোর কথা জানালেন মিরাজ

আগস্ট ১৫, ২০২৬

কীভাবে সামলেছেন স্মিথকে, জানালেন মিরাজ

আগস্ট ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

হামে মৃত্যু ৯০০ ছাড়িয়েছে, আরও ৮ জনের মৃত্যু

আগস্ট ১৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT