চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আদালত ঘুরে জামাই-শ্বশুরের গরু-মহিষের বিরোধ যেভাবে মিটলো

এস এম আশিকুজ্জামানএস এম আশিকুজ্জামান
৬:৫৭ অপরাহ্ণ ২৩, জুন ২০২২
- সেমি লিড, আদালত
A A

শ্বশুরের জিম্মায় রাখা গরু-মহিষ ফিরে পেতে জামাইয়ের বিরোধ আদালত পর্যন্ত গড়িয়ে অবশেষে মিটলো সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড অফিসে।

ঘটনার বিবরণ থেকে জানা যায়, লক্ষ্মীপুরের রামগতির আব্দুল ওদুদ সৌদি আরব যাওয়ার আগে ৫টি গরু ও ৮টি মহিষ তার শ্বশুরের জিম্মায় রেখে যান। ১১ বছর পর ২০১৮ সালে সৌদি থেকে ফিরে এসে দেখেন ২০টি মহিষ ও ৭টি গরু হয়েছে। পরবর্তীতে ৩টি মহিষ মারা গেলে ১৭ টি মহিষ থাকে। একপর্যায়ে এসব গরু-মহিষ শ্বশুরের কাছে ফেরত চান জামাই আব্দুল ওদুদ। কিন্তু শ্বশুর এসব ফেরত দিতে অস্বীকার করলে বিরোধ দেখা দেয়।

এ নিয়ে গ্রামে কয়েক দফা সালিশ হয়, কিন্তু তাতে কোন সমাধান হয়নি। একপর্যায়ে জামাই আব্দুল ওদুদ লক্ষ্মীপুরের এডিএম কোর্টে শ্বশুর নূর মোহাম্মদের বিরুদ্ধে অভিযোগ করেন। এডিএম কোর্ট পুলিশকে জামাই-শ্বশুরের বিরোধের বিষয়টি তদন্ত করার নির্দেশ দেন। পুলিশ তদন্ত করে গরু-মহিষ জামাইয়ের বলে সত্যতা পেলে আদালত জামাইকে তা বুঝিয়ে দিতে নির্দেশ দেন। তবে এডিএম কোর্টের এই নির্দেশের বিরুদ্ধে শ্বশুর লক্ষ্মীপুর দায়রা আদালতে যান। পরবর্তীতে দায়রা আদালত স্থানীয় একজন কলেজ অধ্যক্ষের মাধ্যমে এ বিষয়ে আরেকটি তদন্তের নির্দেশ দেন। সে তদন্তেও গুরু-মহিষ জামাইয়ের বলে সত্যতা মেলে। ফলে এডিএম কোর্টের আদেশই দায়রা আদালত বহাল রাখেন।

তবে শশুর এখানেই থেমে থাকেননি। দায়রা আদালতের আদেশের বিরুদ্ধে শ্বশুর বিচারপতি জাহাঙ্গীর হোসেনের হাইকোর্ট বেঞ্চে আসেন। একপর্যায়ে হাইকোর্ট বিরোধের বিষয়টি দেখে আদালতের বাইরে নিষ্পত্তির পরামর্শ দিয়ে সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড অফিসে যেতে বলেন। সেই অনুযায়ী গরু-মহিষ নিয়ে জামাই শ্বশুরের বিরোধের বিষয়টি নিয়ে বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড অফিসে কয়েক ঘণ্টা দু’পক্ষের মধ্যে আলোচনা হয়। যেখানে দুই পক্ষের আইনজীবীদের পাশাপাশি সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড অফিসার ফারাহ মামুন ও সমন্বয়কারী রিপন পৌল স্কু উপস্থিত ছিলেন।

দীর্ঘ আলোচনার পর উভয় পক্ষের সম্মতিতে বিরোধীয় ১৭টি মহিষের মধ্যে বড় ৫টি ও ছোট ৪টি মহিষ জামাই আব্দুল ওদুদ আর বড় ৬টি ও ছোট ২টি মহিষ নূর মোহাম্মদ নিতে সম্মত হন। আর গরু নিয়ে এরই মধ্যে মিটমাট হয়ে গিয়েছে বলে জানা যায়। সবশেষে জামাই-শ্বশুর উভয়ই লিগ্যাল এইড অফিসে হওয়া সিদ্ধান্ত মেনে হাসি-খুশি হয়ে বাড়ি ফেরেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আদালতগরুমহিষ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

মোবাইল নেটওয়ার্ক দুর্বল, আমগাছে উঠে অনলাইন হাজিরা প্রধান শিক্ষকের

জুন ১৬, ২০২৬

দুই ঘণ্টা পর তেজগাঁওয়ের সড়ক ছেড়েছে শ্রমিকরা

জুন ১৬, ২০২৬

অঘটনের রাত হোঁচট খেল স্পেন, বেলজিয়াম ও উরুগুয়ে

জুন ১৬, ২০২৬

মিয়ানমারে বিশাল গ্যাসক্ষেত্রের সন্ধান

জুন ১৬, ২০২৬
ম্যাচের শেষ মুহূর্তে

গ্রুপপর্বের কোন ম্যাচেই নেইমারকে পাবে না ব্রাজিল

জুন ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT