স্বাস্থ্য

যশোরে করোনা আক্রান্ত রোগীর মৃত্যু

যশোরে মুক্তিযোদ্ধা জেনারেল হাসপাতালের প্রবেশদ্বার. Channel i News - চ্যানেল আই নিউজ

ফাইল ছবি। সংগৃহীত

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

যশোরে করোনায় আক্রান্ত হয়ে শেখ আমির (৬৮) নামের এক রোগীর মৃত্যু হয়েছে।

বুধবার (১৮ জুন) সকালে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত শেখ আমির বাঘারপাড়া উপজেলার জহুরপুর গ্রামের মৃত শেখ রহিমের ছেলে।

যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের আরএমও বজলুর রশীদ টুলু জানান, গত ১৬ জুন করোনার লক্ষণ নিয়ে শেখ আমির নামে ওই রোগী হাসপাতালে ভর্তি হয়। এরপর সরকারিভাবে করোনা পরীক্ষা না হওয়ায় বেসরকারি হাসপাতাল থেকে করোনা পরীক্ষা করে রিপোর্ট নিয়ে আসে। ওই রিপোর্টে তার করোনা পজেটিভ হওয়ায় তাকে আইসিইউতে চিকিৎসাধীন রাখা হয়।

তিনি আরও জানান, চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকালে তার মৃত্যু হয়। অপর দিকে সাবিনা নামে এক রোগী করোনা পজেটিভ হওয়ায় তাকে আলাদাভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে।

বিষয়:আক্রান্ত

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…