চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

উহানের ল্যাব দুর্ঘটনা থেকে করোনা ভাইরাসের উৎপত্তি: এফবিআই

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:০৩ পূর্বাহ্ণ ০২, মার্চ ২০২৩
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

এফবিআই পরিচালক ক্রিস্টোফার এ. ওয়ে জানান: উহানের ল্যাব দুর্ঘটনাই করোনা ভাইরাসের উৎপত্তি।

মার্কিন জিওপি হাউসের নেতারা একটি গোলটেবিল বৈঠকে কোভিড-১৯ এর বিষয়টি নিয়ে আলোচনা করেছেন এবং ভাইরাসের উৎস সম্পর্কে জানার জন্য পরের সপ্তাহের জন্য একটি শুনানির সময় নির্ধারণ করেছেন।

বার্তা সংস্থা দি ওয়াশিংটন পোস্ট তাদের সংবাদে বিষয়টি প্রকাশ করেছে।

বৈঠকে এফবিআই পরিচালক ক্রিস্টোফার এ. ওয়ে বলেন, এফবিআই বেশ কিছু দিন থেকেই ধারণা করেছে যে মহামারীটির উৎস সম্ভবত উহানের একটি ল্যাব। সর্বপ্রথম ওয়াল স্ট্রিট জার্নাল রিপোর্ট করে, উহানের একটি ল্যাব দুর্ঘটনা সম্ভবত মারাত্মক মহামারীটির জন্য দায়ী। এরপর এফবিআই এর এমন মন্তব্য বিষয়টিকে আরও জোরালো করেছে।

তবে মহামারীটির উৎস সম্পর্কে তদন্তকারী নয়টি সংস্থার মধ্যে বেশিরভাগই বলছে, ভাইরাসটি প্রাকৃতিকভাবে প্রাণী থেকে মানুষের মধ্যে ছড়িয়ে পড়েছে। শুধুমাত্র এফবিআই এই উপসংহারে পৌঁছেছে যে মহামারীটির কারণ একটি ল্যাব দুর্ঘটনা।

গোল টেবিল বৈঠকের প্যানেলটি তিনজন অধ্যাপককে এই বিষয়ে গবেষণার জন্য আমন্ত্রণ জানিয়েছে।

Reneta

আমন্ত্রিত তিন অধ্যাপক হলেন, স্ট্যানফোর্ডের জে ভট্টাচার্য, হার্ভার্ডের মার্টিন কুল্ডর্ফ এবং জনস হপকিন্সের মার্টি মাকারি যারা মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসনের ভ্যাকসিন ম্যান্ডেটের মতো সরকারের ক্রিয়াকলাপের ব্যাপক সমালোচনা করে জিওপিতে যোগ দিয়েছিলেন।

তবে কোভিড-১৯ এর জীবাণু যুদ্ধাস্ত্র হিসেবে ব্যবহার করার উদ্দেশ্য চীনের ছিল বা আছে কিনা এই বিষয়ে কোনরকম মন্তব্য করেনি এফবিআই।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এফবিআইকরোনাভাইরাসকোভিড-১৯
শেয়ারTweetPin

সর্বশেষ

শীর্ষ মাদক কারবারিদের তালিকা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

আগস্ট ৭, ২০২৬
ছবি: সংগৃহীত।

হাম: মৃত্যু-আক্রান্তে যেভাবে শীর্ষস্থানে বাংলাদেশ

আগস্ট ৭, ২০২৬

রাজধানীতে বৃষ্টি কমার সম্ভাবনা, সাত অঞ্চলে ঝড়ো হাওয়াসহ বৃষ্টির সতর্কতা

আগস্ট ৭, ২০২৬
ড্যাবের ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকীতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা

ড্যাবের ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকীতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা

আগস্ট ৭, ২০২৬

প্রথম শ্রেণিতে ফিরছে লটারি পদ্ধতি, অন্যান্য শ্রেণিতে থাকবে ভর্তি পরীক্ষা

আগস্ট ৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT