চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনা আক্রান্ত গর্ভবতী নারীর সন্তানের মস্তিষ্কে ক্ষতি: মার্কিন গবেষণা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:২৬ অপরাহ্ন ০৯, এপ্রিল ২০২৩
আন্তর্জাতিক, আন্তর্জাতিক সেমি লিড নিউজ, স্বাস্থ্য
A A

মার্কিন গবেষকদের করোনা ভাইরাস নিয়ে করা এক গবেষণার রিপোর্ট প্রকাশিত হয়েছে। এতে দেখা যাচ্ছে, কোভিড-১৯ এ আক্রান্ত মায়ের জন্ম নেওয়া শিশুর মস্তিষ্কের ক্ষতি হয়েছে। তারা দুটি শিশু নিয়ে এই গবেষণা করেছেন।

ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির প্রকাশিত প্রতিবেদন থেকে তথ্যটি জানা যায়। প্রকাশিত তথ্যে বলা হয়েছে, গত বৃহস্পতিবার (৬ এপ্রিল) গবেষণার রিপোর্টটি পেডিয়াট্রিক্স জার্নালে প্রকাশ করা হয়।

মিয়ামি বিশ্ববিদ্যালয়ের এই গবেষণা অনুযায়ী, দুটি শিশুর মায়েরা অল্প বয়সী ছিলেন। ২০২০ সালে ডেলটা ভেরিয়েন্টের সময় তারা উভয় ভাইরাসে আক্রান্ত হয়। জন্মের পরপর শিশু দু’টির খিঁচুনি হয়েছিল। এছাড়াও পরে তাদের বিকাশে বেশ বিলম্ব হয়েছে।

গবেষকরা বলছেন, দু’শিশুর মাঝে একজন জন্মের ১৩ মাস পর মারা গিয়েছিল। পরে অন্যজনকে হাসপাতালে বেশ যত্নের সাথে রাখা হয়েছিল।

রয়টার্সের মতে, মিয়ামি বিশ্ববিদ্যালয়ের একজন নিওনাটোলজিস্ট এবং পেডিয়াট্রিক্সের সহকারী অধ্যাপক ডা. মেরলিন বেনি বলেন, পরীক্ষায় শিশুদের মধ্যে কেউই কোভিড পজিটিভ ছিল না। তবে তাদের রক্তে উচ্চ মাত্রার কোভিড অ্যান্টিবডি ছিল। তিনি বলেন, এখান থেকে এটা বোঝা যাচ্ছে যে ভাইরাসটি সম্ভবত মায়ের থেকে প্লাসেন্টায় এবং তারপর শিশুর শরীরে স্থানান্তরিত হয়েছে।

ডা. বেনি বলেন, গবেষকরা উভয় মায়ের প্ল্যাসেন্টাতে ভাইরাসের প্রমাণ পেয়েছেন। যে শিশুটি মারা গেছে তার মস্তিষ্কের ময়নাতদন্তেও মস্তিষ্কে ভাইরাসের চিহ্ন পাওয়া গেছে। যা সরাসরি সংক্রমণের কারণে আঘাতের ইঙ্গিত দেয়।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করোনা ভাইরাসকোভিড-১৯
শেয়ারTweetPin

সর্বশেষ

যুক্তরাষ্ট্র অবরোধ প্রত্যাহার না করলে হরমুজ প্রণালি বন্ধ: ইরানের হুঁশিয়ারি

এপ্রিল ১৮, ২০২৬

ইস্টার্ন রিফাইনারি তীব্র সংকটে, তেল শোধনাগারটির ভবিষ্যৎ কী?

এপ্রিল ১৮, ২০২৬

ম্যান্ডেলসনের নিয়োগ ইস্যুতে তোপের মুখে ব্রিটিশ প্রধানমন্ত্রী

এপ্রিল ১৮, ২০২৬

হৃদয়কে সঙ্গ দিতে না পারার আক্ষেপ সাইফের

এপ্রিল ১৮, ২০২৬

ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ, ধারালো অস্ত্রের আঘাতে যুবকের মৃত্যু

এপ্রিল ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT