জনপদ

কাভার্ড ভ্যান-পিকআপের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

দুর্ঘটনাস্থলে উদ্ধারকর্মীরা আহতদের উদ্ধার করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

কাভার্ড ভ্যান-পিকআপের মুখোমুখি সংঘর্ষের ঘটনাস্থলে উদ্ধারকর্মীরা কাজ করছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলায় একটি কাভার্ড ভ্যানের সাথে পিকআপের মুখোমুখি সংঘর্ষে পিকআপের ড্রাইভারসহ দু’জন নিহত হয়েছেন। 

শুক্রবার ২ আগস্ট ভোর পৌনে ৭ টার দিকে গৌরনদী উপজেলার ঢাকা বরিশাল মহাসড়কের গৌরনদী বাসস্ট্যান্ডে এই ঘটনা ঘটে।

জানা গেছে, ভোর পৌনে ৭ টায় গৌরনদী উপজেলার ঢাকা বরিশাল মহাসড়কের গৌরনদী বাসস্ট্যান্ডে বরিশাল থেকে ছেড়ে আসা একটি কাভার্ড ভ্যান (ঢাকা মেট্রো ট-২২-৪৯৫০) এবং ফরিদপুর থেকে ছেড়ে আসা একটি পিকআপের (ঢাকা মেট্রো ন- ২০-৯৮৭১) সংঘর্ষের ঘটনা ঘটে। এতে পিকআপটি দুমড়ে-মুচড়ে যায়।

দুর্ঘটনাস্থলে উদ্ধারকর্মীরা আহতদের উদ্ধার করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

নিহত দু’জনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।

বিষয়:কাভার্ড ভ্যান ঢাকা পিকআপ বরিশাল

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…