বাংলাদেশ

সশস্ত্র বাহিনীর উন্নয়নে নতুন বিমান বাহিনী প্রধানকে যে বার্তা দিলেন রাষ্ট্রপতি

বিমান বাহিনী প্রধান ও রাষ্ট্রপতির বৈঠক. Channel i News - চ্যানেল আই নিউজ

রাষ্ট্রপতি ও বিমান বাহিনী প্রধানের মধ্যে গুরুত্বপূর্ণ আলোচনা চলমান।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সাথে নবনিযুক্ত বিমানবাহিনী প্রধান এয়ার মার্শাল হাসান মাহমুদ খান সৌজন্য সাক্ষাৎ করেছেন। এ সময় রাষ্ট্রপতির সহধর্মিনী ড. রেবেকা সুলতানা উপস্থিত ছিলেন। নতুন বিমানবাহিনী প্রধান দায়িত্ব পালনে রাষ্ট্রপতির দিকনির্দেশনা ও সহযোগিতা কামনা করেন। 

সাক্ষাৎকালে রাষ্ট্রপতি বলেন, ফোর্সেস গোল- ২০৩০ এর আওতায় বর্তমান সরকার সেনা, নৌ ও বিমান বাহিনীর উন্নয়নে ব্যাপক কর্মসূচি বাস্তবায়ন করছে।

রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন ব্রিফিংকালে জানান, নতুন বিমানবাহিনী প্রধান এয়ার মার্শাল হাসান মাহমুদ খানকে অভিনন্দন জানান রাষ্ট্রপতি। রাষ্ট্রপ্রধান আশা প্রকাশ করে জানান, তার (নতুন বিমানবাহিনী প্রধান) নেতৃত্বে বাংলাদেশ বিমানবাহিনী আগামীতে আরও এগিয়ে যাবে।

সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক রাষ্ট্রপতি বলেন, ‘আমি বিশ্বাস করি, সেনা, নৌ ও বিমান বাহিনীর মধ্যে সমন্বয় কার্যক্রম দেশের সশস্ত্র বাহিনীর উন্নয়নকে আরও ত্বরান্বিত করবে।’

সাক্ষাৎকালে রাষ্ট্রপতির কার্যালয়ের সচিবগণ উপস্থিত ছিলেন।

বিষয়:রাষ্ট্রপতি রাষ্ট্রপতি মো: সাহাবুদ্দিন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…