অপরাধ

শওকত মাহমুদকে কারাগারে পাঠিয়েছেন আদালত

শওকত মাহমুদকে কারাগারে পাঠানোর খবরের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগে রমনা থানায় পুলিশের করা মামলায় জনতা পার্টি বাংলাদেশের মহাসচিব ও সাংবাদিক শওকত মাহমুদকে কারাগারে পাঠিয়েছে ঢাকার সিএমএম আদালত। মামলার ফাইলপত্র আদালতে আসেনি জানিয়ে রিমান্ড শুনানি না করেই এই আদেশ দেন আদালত। 

সোমবার (৮ ডিসেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানার আদালত এ আদেশ দেন।

মামলার বিবরণীতে বলা হয়েছে, বাংলাদেশি বংশোদ্ভূত আমেরিকান নাগরিক এনায়েত করিম চৌধুরীর সঙ্গে তার কী ধরনের সম্পর্ক এবং এই ষড়যন্ত্রের সঙ্গে আর কারা কারা জড়িত জানতে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশের করা রিমান্ড আবেদন জানায় পুলিশ।

মামলার ফাইলপত্র পাওয়া সাপেক্ষে পরবর্তীতে শুনানি হবে বলে জানিয়েছেন আদালত।

এর আগে গত রবিবার বিকেল সাড়ে ৩টার দিকে সরকার উৎখাতের ষড়যন্ত্রে, জড়িত থাকার অভিযোগে রাজধানীর রমনা মডেল থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় তাকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ।

বিষয়:আদালত কারাগার জনতা পার্টি বাংলাদেশ শওকত মাহমুদ ষড়যন্ত্রের অভিযোগ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…