আদালত

২০৮ প্রবাসী জুলাই যোদ্ধাকে ২৫ লাখ করে ক্ষতিপূরণ বিষয়ে হাইকোর্টের রুল

বাংলাদেশের সংসদ ভবন, আধুনিক স্থাপত্যশৈলী, আকাশের নিচে. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশের সংসদ ভবনের ছবি, আধুনিক স্থাপত্যশৈলী ও বিশাল আকারের ভবন, আকাশের নিচে দৃশ্য।. Channel i News – চ্যানেল আই নিউজ

জুলাই আন্দোলনে ভূমিকা রাখার কারণে প্রবাসে কারা নির্যাতন ভোগ করে দেশে ফিরে আসা ২০৮ প্রবাসী জুলাই যোদ্ধার প্রত্যেককে কেন ২৫ লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

সোমবার (৪ মে) বিচারপতি ফাতেমা নজীবের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।

প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সচিবসহ সংশ্লিষ্টদের রুলের জবাব দিতে বলা হয়েছে।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার এইচ এম সানজিদ সিদ্দিকী।

পরে ব্যারিস্টার এইচ এম সানজিদ সিদ্দিকী বলেন, ২০৮ জনের মধ্যে জুলাই আন্দোলনের সময় সংযুক্ত আরব আমিরাতে সাজাপ্রাপ্ত ৫৭ জন শ্রমিক রয়েছেন। এই ৫৭ জনসহ ২০৮ জনকে সরকার জুলাই যোদ্ধা হিসেবে স্বীকৃতি দিয়েছে।

বিষয়:জুলাই আন্দোলন জুলাই যোদ্ধা হাইকোর্টের রুল

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…