আন্তর্জাতিক

হানিমুনে গিয়ে স্ত্রীসহ ডুব সাঁতারে স্বামীর মৃত্যু, চুরি হলো গাড়ি-ফোন

প্রফুল্ল হাস্যোজ্জ্বল ব্যক্তি, পটভূমিতে সবুজ গাছপালা. Channel i News - চ্যানেল আই নিউজ

একজন হাস্যোজ্জ্বল ব্যক্তি সুন্দর পরিবেশে, পটভূমিতে সবুজ গাছপালা, চ্যানেল আই অনলাইন সংবাদ সম্পর্কিত ছবি।. Channel i News – চ্যানেল আই নিউজ

হানিমুনে গিয়ে এক মার্কিন দম্পতি ডুব সাঁতার দেবার সময় স্বামীর মৃত্যু হয়েছে। আর ঘটনার সময় চোরেরা ওই দম্পতির গাড়ি, ফোন, মানিব্যাগ এবং পোশাক নিয়ে গেছে বলে অভিযোগ করেছে ওই দম্পতি।

ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি জানিয়েছে, হাওয়াই উপকূলে গত ১ জুন ৪৯ বছর বয়সী স্টিভেন ফান তার স্ত্রীর সাথে ডুব সাঁতার কাটছিল। এক পর্যায়ে ফান ডুবে গেলে কিছু লোক তাকে উদ্ধার করে। ওই সময়েই চোরেরা ওই দম্পতির গাড়ি, ফোন, মানিব্যাগ এবং পোশাক নিয়ে পালিয়ে যায়।

ফানকে পানি থেকে উদ্ধার করার পর প্যারামেডিকরা না আসা পর্যন্ত তাকে সিপিআর দেওয়া হয়। পরে হাসপাতালে নিলে তিনি মারা যান।

ফান এবং তার স্ত্রীর মাত্র তিন মাস আগে বিয়ে হয়। এই দম্পতি ক্যালিফোর্নিয়ার সান জোসেতে থাকতেন।

এদিকে চুরির ঘটনায় তদন্ত চলছে বলে জানিয়েছে স্থানীয় পুলিশ।

বিষয়:চুরি হানিমুন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…