চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কাউন্টিতে অভিষেকেই বাংলাদেশি পেসার আরাফাতের ঝলক

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:১৩ অপরাহ্ণ ২০, মে ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশি পেসার আরাফাতের অভিষেকের ছবি, মাঠে প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

ইংল্যান্ডের প্রথম শ্রেণির ক্রিকেটে কাউন্টি চ্যাম্পিয়নশিপে কেন্টের হয়ে অভিষেক ম্যাচে ৪ উইকেট নিয়ে লাইমলাইটে চলে এসেছেন বাংলাদেশি ডানহাতি পেসার আরাফাত ভূঁইয়া। ঢাকায় জন্মগ্রহণ করা আরাফাত ভূঁইয়া ১৪ বছর বয়সে যুক্তরাজ্যে পাড়ি জমান।

শুক্রবার ওভালে সারের বিপক্ষে ম্যাচের দ্বিতীয় দিনে কিছুদিন আগে ইংল্যান্ডের টেস্ট সহ-অধিনায়কের দায়িত্ব পাওয়া অলি পোপকে সাজঘরে ফিরিয়ে প্রথম উইকেট পান আরাফাত। ফ্লিক করতে গিয়ে গ্রান্ট স্টুয়ার্টের হাতে ধরা পড়েন পোপ।

এরপর ২৬ বর্ষী এই ডানহাতি পেসারের বলে দ্বিতীয় স্লিপে জ্যাক লিনিংয়ের তালুবন্দি হন জেমি স্মিথ। বাংলাদেশি পেসারের তৃতীয় শিকার ছিলেন ইংল্যান্ডের টেস্ট দলের উইকেটরক্ষক ব্যাটার বেন ফোকস। ১৭ রান করে ফোকস দ্বিতীয় স্লিপে লিনিংয়ের হাতে ক্যাচ দিয়ে ফেরেন। এরপর আরাফাতের শর্ট বলে পুল করতে গিয়ে ক্যাচ দেন উইল জ্যাকস।

Banglabid

এখন পর্যন্ত ২০ ওভারে ৬ মেডেনসহ ৬৫ রান খরচায় ৪ উইকেট শিকার করেছেন আরাফাত।

২০১৯ সালে এমসিসি যুব দলে সুযোগ পান আরাফাত। একই বছর কেন্টের দ্বিতীয় একাদশেও ঢুকে পড়েন। এসেক্স ও ডার্বিশায়ারের খেলার পর গত বছর আবারো কেন্টের দ্বিতীয় একাদশে ডান পান। সাউথ এশিয়ান ক্রিকেট একাডেমিতে (সাকা) অংশগ্রহণ তার ক্যারিয়ারকে এগিয়ে নিতে সাহায্য করে।

আরাফাত গত বুধবার কেন্টের সঙ্গে প্রথম পেশাদার চুক্তি সম্পন্ন করেন। পরদিন বৃহস্পতিবার সারের বিপক্ষে তার প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক হয়।

Reneta

টসে হেরে ব্যাটিংয়ে নামা কেন্ট প্রথম দিনেই ২৭৮ রানে অলআউট হয়। এরপর সারে প্রথম ইনিংসে ৩৬২ রানে গুঁটিয়ে যায়, পায় ৮৪ রানের লিড। দ্বিতীয় দিন শেষে নিজেদের দ্বিতীয় ইনিংসে কেন্টের স্কোর ৪ উইকেটে ৮০ রান, এখনো তারা প্রতিপক্ষের চেয়ে চার রানে পিছিয়ে আছে।

ইএসপিএস ক্রিকইনফোকে দেয়া সাক্ষাৎকারে আরাফাত বলেন, ‘প্রথম ইনিংসে অভিষেকে চারটি প্রথম শ্রেণির উইকেট পাওয়ার পর আমি সত্যিই আনন্দে আত্মহারা। আমি এখানে ভালো করার জন্য এসেছি এটাই মনের ভেতর ধারণ করছি।’

‘এখনকার অবস্থানে আসতে কঠোর পরিশ্রম করেছি। একজন পেশাদার ক্রিকেটার হওয়ার জন্য সাত বছর দীর্ঘ সময়। বিভিন্ন কাউন্টির হয়ে খেলেছি, অনেক জায়গায় ট্রায়াল দিয়েছি। আমি একা নই, আরও অনেকেই ট্রায়াল দিচ্ছে, এখনো চেষ্টা করছে। প্রাক মৌসুমে কেন্টে থাকা এবং সাকাতে থাকা আমাকে সাহায্য করেছে।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আরাফাতইংল্যান্ডকাউন্টিঢাকাবাংলাদেশলিড স্পোর্টসসাকা
শেয়ারTweetPin

সর্বশেষ

মুম রহমানের মুকুটে কোরিয়ার ‘গোল্ডেন পেন অ্যাওয়ার্ড’

আগস্ট ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহত ১৮

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

গুমের শিকার সোহেলের ছেলে এসএসসি পাস করায় শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

কুষ্টিয়া জেলা এনসিপির আহ্বায়ক টনি, সদস্য সচিব তালহা

আগস্ট ১০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT