চট্টগ্রাম

সীতাকুণ্ডে তুলার গুদামে আগুন

সীতাকুণ্ডে তুলার গুদামে আগুন নিয়ন্ত্রণে firefighting efforts. Channel i News - চ্যানেল আই নিউজ

সীতাকুণ্ডে তুলার গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা, দমকল কর্মীরা আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

চট্টগ্রামে সীতাকুন্ডের ছোট কুমিরায় নেমসন কন্টেইনার ডিপোর সাথে এবার তুলার গুদামে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।

শনিবার (১১ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে এই ঘটনা ঘটে। অগ্নিকান্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের সীতাকুন্ড , কুমিরা, আগ্রাবাদ এবং বায়েজিদ স্টেষন থেকে থেকে ৮টি গাড়ী গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে। এখনো আগুন নিভানোর কাজ চলছে। ইউনিটেক্স লিমিটেডের জন্য আমদানি করা তুলার বান্ডিল পুড়ছে বলে জানান ফায়ার সার্ভিসের কর্মকর্তারা।

তুলার আগুন নেভাতে সময় লাগার কারণে এবং আশপাশে পানির উৎস না থাকায় আগুন নেভাতে দেরি হচ্ছে বলে জানান ফায়ার সার্ভিসের কর্মকর্তারা। গুদামে কী কারণে আগুন লেগেছে তা জানা যায়নি।

বিষয়:অগ্নিকান্ড চট্টগ্রাম তুলার গুদাম সীতাকুণ্ড

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…