স্বাস্থ্য

করোনায় ১ জনের মৃত্যু, শনাক্ত ২৫৯

জনপ্রিয় সংবাদ portal চ্যানেল আই অনলাইন এর ছবি, জনসমাগম ও নিরাপত্তা ব্যবস্থা. Channel i News - চ্যানেল আই নিউজ

জনপ্রিয় বাংলা সংবাদ পোর্টাল চ্যানেল আই অনলাইন এর ছবি, যেখানে জনসমাগম ও নিরাপত্তা ব্যবস্থা দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

দেশে কোভিড-১৯ সংক্রমণের ৮৮৭তম দিনে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। এরমধ্য দিয়ে করোনায় মোট ২৯ হাজার ৩১৪ জনের মৃত্যু হয়েছে।

শেষ ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছেন আরও ২৫৯ জন। শনাক্তের হার চার দশমিক ০৯ শতাংশ।

এর আগে গত ২১ মে এবং তার ৯ দিন পর ৩০ মে আবার মৃত্যু দেখে বাংলাদেশ। গত বছরের ৫ আগস্ট দেশে সর্বোচ্চ ২৬৪ জন রোগী মারা যায়। গত ২৮ জুলাই সর্বোচ্চ শনাক্ত হয় ১৬ হাজার ২৩০ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. আহমেদুল কবীরের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোমবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় (অ্যান্টিজেন টেস্টসহ) ছয় হাজার ৩৩৬টি পরীক্ষায় ২৫৯ জন এই ভাইরাসে শনাক্ত হয়েছেন। এই সময়ে পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৪ দশমিক ০৯ শতাংশ। তবে শুরু থেকে মোট পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১৩ দশমিক ৬৮ শতাংশ।

ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ৫৯ কোটি ৫৪ লাখের বেশি।  মৃত্যু হয়েছে ৬৪ লাখ ৫৫ হাজারের বেশি। তবে সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ৫৬ কোটি ৮৮ লাখের বেশি মানুষ।

বিষয়:করোনাভাইরাস

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…