স্বাস্থ্য

করোনায় মৃত্যু নেই, শনাক্ত ৪৩

চ্যানেল আই অনলাইন সংবাদ কেন্দ্রে মানুষজনের ভিড়, স্বাস্থ্যবিধি মানা হচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

চ্যানেল আই অনলাইন এর অফিসে মানুষজনের ভিড়, স্বাস্থ্যবিধি অনুসরণ করে নিরাপদে কাজ চলছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে কেউ মারা যায়নি। আজ নতুন রোগী শনাক্ত হয়েছে ৪৩ জন। গতকাল শনাক্ত হয়েছিল ৩৪ জন।

এখন পর্যন্ত দেশে করোনায় মোট মৃতের সংখ্যা ২৯ হাজার ১৩১ জন। মৃত্যুর হার ১ দশমিক ৪৯ শতাংশ।

স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ একথা জানানো হয়।

এতে আরও বলা হয়, দেশে গত ২৪ ঘণ্টায় ৪ হাজার ৩২৮ জনের নমুনা পরীক্ষায় নতুন রোগী শনাক্ত হয়েছে ৪৩ জন। শনাক্তের হার দশমিক ৯৯ শতাংশ। আগের দিন ৪ হাজার ৩১৭ জনের নমুনা পরীক্ষায় নতুন রোগী শনাক্ত হয়েছিল ৩৪ জন। গতকাল শনাক্তের হার ছিল দশমিক ৭৯ শতাংশ। এ পর্যন্ত শনাক্ত হয়েছে ১৩ দশমিক ৮১ শতাংশ।

দেশে এখন পর্যন্ত ১ কোটি ৪১ লাখ ৫০ হাজার ৭২৫ জনের নমুনা পরীক্ষায় মোট শনাক্ত হয়েছেন ১৯ লাখ ৫৩ হাজার ৭০০ জন।
এদিকে, ঢাকা জেলায় (মহানগরসহ) গত ২৪ ঘণ্টায় ৩ হাজার ৩৩১ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে ৩৮ জন। শনাক্তের হার ১ দশমিক ১৪ শতাংশ। গতকাল এই হার ছিল দশমিক ৮৫ শতাংশ।

করোনা ভাইরাসে আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘণ্টায় হাসপাতাল ও বাসায় মিলিয়ে সুস্থ হয়েছেন ১৫৪ জন। দেশে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ লাখ ৪ হাজার ৩২ জন। সুস্থতার হার ৯৭ দশমিক ৪৬ শতাংশ।

বিষয়:corona coronavirus COVID-19 করোনা করোনাভাইরাস কোভিড-১৯

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…