চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনায় আরও ৭ জনের মৃত্যু

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:০২ অপরাহ্ণ ১৮, জুলাই ২০২২
স্বাস্থ্য
A A

দেশে কোভিড-১৯ সংক্রমণের ৮৫৯তম দিনে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্য দিয়ে করোনায় মোট মৃতের সংখ্যা ২৯ হাজার ২৪১ জনে দাঁড়ালো।

শেষ ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছেন আরও ১ হাজার ৭২ জন। শনাক্তের হার ৯ দশমিক ৭৭ শতাংশ।

এর আগে গত ২১ মে এবং তার ৯ দিন পর ৩০ মে আবার মৃত্যু দেখে বাংলাদেশ। গত ৫ আগস্ট দেশে সর্বোচ্চ ২৬৪ জন রোগী মারা যায়। গত ২৮ জুলাই সর্বোচ্চ শনাক্ত হয় ১৬ হাজার ২৩০ জন।

Banglabid

স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. আহমেদুল কবীরের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোমবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় (অ্যান্টিজেন টেস্টসহ) দশ হাজার ৯৭৪টি পরীক্ষায় ১ হাজার ৭২ জন এই ভাইরাসে শনাক্ত হয়েছেন। এই সময়ে পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৯ দশমিক ৭৭ শতাংশ। তবে শুরু থেকে মোট পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১৩ দশমিক ৭৬ শতাংশ।

সরকারি ব্যবস্থাপনায় এখন পর্যন্ত ৯৫ লাখ ৪৮ হাজার ১১৮টি নমুনা পরীক্ষা করা হয়েছে, বেসরকারি ব্যবস্থাপনায় পরীক্ষা হয়েছে ৪৯ লাখ ৬২ হাজার ৭৫৯টি নমুনা। অর্থাৎ মোট পরীক্ষা করা হয়েছে ১ কোটি ৪৫ লাখ ১০ হাজার ৮৭৭টি নমুনা। এর মধ্যে শনাক্ত হয়েছে ১৯ লাখ ৯৭ হাজার ৪১২ জন। তাদের মধ্যে ২৪ ঘণ্টায় ১ হাজার ৯৯৭ জন সহ মোট ১৯ লাখ ২৬ হাজার ৯৫৭ জন সুস্থ হয়েছে। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৬ দশমিক ৪৭ শতাংশ।

মৃত্যুর হার ১ দশমিক ৪৬ শতাংশ। মৃত পাঁচজনের মধ্যে চারজন পুরুষ ও তিনজন নারী। তাদের মধ্যে দশোর্ধ্ব শিশু একজন, চল্লিশঊর্ধ্ব দু’জন, ষাটোর্ধ্ব একজন, আশিঊর্ধ্ব দু’জন ও নব্বইঊর্ধ্ব একজন । বিভাগওয়ারী হিসেবে ঢাকা, রাজশাহী, খুলনা বিভাগে দু’জন করে ও সিলেট বিভাগে একজন মারা গেছেন।

Reneta

ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বব্যাপী করোনাভাইরাসে এখন পর্যন্ত ৫৬ কোটি ৭৮ লাখের বেশি মানুষ আক্রান্ত হয়েছেন। মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৬৩ লাখ ৮৭ হাজারের বেশি। তবে সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ৫৩ কোটি ৯০ লাখের বেশি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করোনাকরোনাভাইরাসকোভিড-১৯
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত।

রাষ্ট্রপতি পদপ্রার্থী কর্নেল অলি আহমদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা

আগস্ট ১৬, ২০২৬

স্টোরেজে নতুন সম্ভাবনা: হার্ডড্রাইভের বিকল্প হতে পারে আলো!

আগস্ট ১৬, ২০২৬

ডারউইনে শান্ত-মিরাজদের রূপকথা, অস্ট্রেলিয়ায় প্রথম টেস্ট জয় বাংলাদেশের

আগস্ট ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

কিশোরগঞ্জে প্রধানমন্ত্রী তারেক রহমান

আগস্ট ১৬, ২০২৬
ছবি: প্রতিনিধি।

পাহাড়ি সড়কে মুহূর্তেই নিভে গেল ৪ প্রাণ

আগস্ট ১৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT