বাংলাদেশ

করোনায় কোনো মৃত্যু নেই, শনাক্ত ২৯৯

বাংলাদেশে করোনায় আক্রান্ত ও মৃত্যুর পরিস্থিতি, স্বাস্থ্য সচেতনতা. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনাভাইরাসের কারণে বাংলাদেশে মানুষের স্বাস্থ্য সচেতনতা ও স্বাস্থ্যবিধি মানার গুরুত্ব বোঝানো হচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারাদেশে কোনো রোগীর মৃত্যু হয়নি। ফলে দেশে করোনায় মৃতের সংখ্যা ২৯ হাজার ৩৮০ জনই রয়েছে।

একইসময়ে আরও ২৯৯ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ২৯ হাজার ৩১৪ জনে।

শনিবার ৮ অক্টোবর স্বাস্থ্য অধিদপ্তরের করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় ২ হাজার ১৮৭টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ২ হাজার ১৯৯টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১৩ দশমিক ৬০ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৬১ শতাংশ।

এদিকে দেশে একদিনে নতুন করে করোনা থেকে সেরে উঠেছেন ৬৯০ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ লাখ ৬৯ হাজার ৩৪৪ জন।

বিষয়:করোনাভাইরাস নতুন শনাক্ত মৃতের সংখ্যা শনাক্তের সংখ্যা স্বাস্থ্য অধিদপ্তর

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…