বাংলাদেশ

করোনায় মৃত্যু ১, শনাক্ত ১০২

বাংলাদেশে করোনাভাইরাস টিকা কার্যক্রমের ছবি, স্বাস্থ্যকর্মী ও মানুষ টিকা নিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

স্বাস্থ্যকর্মীরা করোনাভাইরাসের টিকা দিচ্ছেন, বাংলাদেশে টিকা কার্যক্রমের অংশ হিসেবে।. Channel i News – চ্যানেল আই নিউজ

দেশে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে একজন মারা গেছেন। করোনায় এখন পর্যন্ত দেশে মোট মৃতের সংখ্যা ২৯ হাজার ৪১৮ জন। মৃত্যুর হার ১ দশমিক ৪৫ শতাংশ।

স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে আজ জানানো হয়, আজ ৩ হাজার ৮০৪ জনের নমুনায় নতুন করে ১৩৭ জন করোনা শনাক্ত হয়েছে। আগের দিন ৩ হাজার ৮০৪ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছিল ১৩৭ জন।

করোনা সংক্রমণ কমেছে দশমিক ১৮ শতাংশ। সোমবার করোনা শনাক্তের হার ছিল ৩ দশমিক ৬০ শতাংশ। আজ কমে হয়েছে ৩ দশমিক ৪২ শতাংশ।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, দেশে এখন পর্যন্ত ১ কোটি ৪৯ লাখ ৯২ হাজার ৬৪৫ জনের নমুনা পরীক্ষায় মোট শনাক্ত হয়েছে ২০ লাখ ৩৪ হাজার ৮৬৮ জন। এ পর্যন্ত শনাক্তের হার ১৩ দশমিক ৫৭ শতাংশ।

করোনা আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছে ৪৫৭ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছে ১৯ লাখ ৭৯ হাজার ৮০০ জন। সুস্থতার হার ৯৭ দশমিক ২৯ শতাংশ। গতকাল সুস্থতার হার ছিল ৯৭ দশমিক ২৭ শতাংশ।

এদিকে, রাজধানীসহ ঢাকা জেলায় গত ২৪ ঘণ্টায় ২ হাজার ৭১ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে ৬০ জন। শনাক্তের হার ২ দশমিক ৮৯ শতাংশ। গতকাল শনাক্তের হার ছিল ৩ দশমিক ১৫ শতাংশ।

বিষয়:করোনাভাইরাস নতুন শনাক্ত মৃতের সংখ্যা শনাক্তের সংখ্যা স্বাস্থ্য অধিদপ্তর

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…