বাংলাদেশ

করোনায় মৃত্যু নেই, শনাক্ত ৯

করোনা টিকা দেওয়ার জন্য একজন স্বাস্থ্যকর্মী রোগীর বাহুতে ইনজেকশন দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

একজন স্বাস্থ্যকর্মী করোনা টিকা দেওয়ার জন্য রোগীর বাহুতে ইনজেকশন দিচ্ছেন, স্বাস্থ্যসেবা কার্যক্রমের ছবি।. Channel i News – চ্যানেল আই নিউজ

দেশে গত ২৪ ঘণ্টায় ৯ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এখন পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০ লাখ ৩৭ হাজার ৩৮৬ জনে।

এ সময়ে করোনায় কারও মৃত্যু হয়নি। ফলে মোট মৃতের সংখ্যা ২৯ হাজার ৪৪১ জনেই অপরিবর্তিত রয়েছে।

মঙ্গলবার ১৭ জানুয়ারি স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ১৯৭ জন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ লাখ ৮৯ হাজার ৯৬২ জন।

২৪ ঘণ্টায় ২ হাজার ১৭৬টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ২ হাজার ১৬৪টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার শূন্য দশমিক ৪২ শতাংশ। মহামারির শুরু থেকে এখন পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৩৯ শতাংশ।

২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম তিনজনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

বিষয়:করোনাভাইরাস নতুন শনাক্ত শনাক্তের সংখ্যা স্বাস্থ্য অধিদপ্তর

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…