বাংলাদেশ

একদিনে করোনা শনাক্ত ৩০

জনপ্রতিনিধি ও স্বাস্থ্যকর্মীরা করোনার টিকা দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

জনপ্রতিনিধি ও স্বাস্থ্যকর্মীরা করোনার টিকা প্রদান করছেন, জনসচেতনতা ও স্বাস্থ্যসেবা প্রচারে গুরুত্বপূর্ণ।. Channel i News – চ্যানেল আই নিউজ

সারাদেশে গত ২৪ ঘণ্টায় ৩০ জনের করোনা শনাক্ত হয়েছে। ফলে মোট শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০ লাখ ৩৬ হাজার ৭৬০ জন।

তবে নতুন করে কারও মৃত্যু না হওয়ায় মোট মৃত্যু ২৯ হাজার ৪৩৬ জনে অপরিবর্তিত থাকল।

শুক্রবার ৯ ডিসেম্বর স্বাস্থ্য অধিদপ্তরের করোনাবিষয়ক নিয়মিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ২ হাজার ৬১৬টি নমুনা সংগ্রহ করা হয়েছে। পরীক্ষা করা হয়েছে ২ হাজার ৬৩৩টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১ দশমিক ১৪ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৪৭ শতাংশ।

এ ছাড়া গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৭৫ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়ে উঠেছেন ১৯ লাখ ৮৬ হাজার ৩৯৫ জন।

২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে করোনায় আক্রান্ত হয়ে প্রথম মৃত্যু ঘটে। ২০২১ সালের ৫ ও ১০ আগস্ট দুদিন সর্বাধিক ২৬৪ জন করে মারা যান।

বিষয়:করোনাভাইরাস নতুন শনাক্ত মৃতের সংখ্যা শনাক্তের সংখ্যা স্বাস্থ্য অধিদপ্তর

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…