বাংলাদেশ

করোনায় মৃত্যু নেই, শনাক্ত ২৩

বাংলাদেশে করোনাভাইরাস টিকা কার্যক্রমের ছবি, স্বাস্থ্যকর্মী ও মানুষ টিকা নিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

স্বাস্থ্যকর্মীরা করোনাভাইরাসের টিকা দিচ্ছেন, বাংলাদেশে টিকা কার্যক্রমের অংশ হিসেবে।. Channel i News – চ্যানেল আই নিউজ

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে কারো মৃত্যু হয়নি। নতুন করে ২৩ জন করোনাভাইরাসে শনাক্ত হয়েছেন।

করোনায় শুরু থেকে এ পর্যন্ত করোনায় দেশে ২৯ হাজার ৪৩১ জনের মৃত্যু হয়েছে। মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৩৬ হাজার ৪১১ জনে।

শনিবার ২৬ নভেম্বর স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, দেশে চলমান ৮৮৩টি পরীক্ষাগারে ২৪ ঘণ্টায় দুই হাজার ২৬১টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় দুই হাজার ২৮৪টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার এক দশমিক শূন্য এক শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৫০ শতাংশ।

এদিকে, গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্তদের মধ্যে থেকে সেরে উঠেছেন ৮২ জন। এ নিয়ে মোট সুস্থ রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৮৫ হাজার ৪৯৯ জনে।

২০২০ সালের ৮ মার্চ দেশে করোনাভাইরাসে আক্রান্ত প্রথম রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ করোনায় প্রথম কোনো রোগীর মৃত্যুর তথ্য জানায় স্বাস্থ্য অধিদপ্তর।

বিষয়:করোনাভাইরাস নতুন শনাক্ত মৃতের সংখ্যা শনাক্তের সংখ্যা স্বাস্থ্য অধিদপ্তর

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…