বাংলাদেশ

করোনায় শনাক্ত ৩১০, মৃত্যু ২

Bangladeshi voters casting their ballots in an election at a polling station. Channel i News - চ্যানেল আই নিউজ

Voters wearing masks participate in an election process, with election officials assisting them. Channel i News – চ্যানেল আই নিউজ

দেশে কোভিড-১৯ সংক্রমণের ৯১৩ তম দিনে গত ২৪ ঘণ্টায় দু’জন মারা গেছেন। শেষ ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছেন আরও ৩১০ জন।

করোনায় মোট মৃত্যু সংখ্যা ২৯ হাজার ৩৩৪ জন। গত বছরের ৫ আগস্ট দেশে সর্বোচ্চ ২৬৪ জন রোগী মারা যায়। গত ২৮ জুলাই সর্বোচ্চ শনাক্ত হয় ১৬ হাজার ২৩০ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. আহমেদুল কবীরের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রোববার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় (অ্যান্টিজেন টেস্টসহ) তিন হাজার ৪৯৩টি পরীক্ষায় ৩১০ জন এই ভাইরাসে শনাক্ত হয়েছেন। এই সময়ে পরীক্ষার বিপরীতে শনাক্তের হার আট দশমিক ৮৭ শতাংশ। তবে শুরু থেকে মোট পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১৩ দশমিক ৬২ শতাংশ।

সরকারি ব্যবস্থাপনায় এখন পর্যন্ত ৯৭ লাখ ৫০ হাজার ৫৭২টি নমুনা পরীক্ষা করা হয়েছে, বেসরকারি ব্যবস্থাপনায় পরীক্ষা হয়েছে ৫০ লাখ ৪৪ হাজার ২৮৩টি নমুনা। অর্থাৎ মোট পরীক্ষা করা হয়েছে ১ কোটি ৪৭ লাখ ৯৪ হাজার ৮৫৫টি নমুনা। এর মধ্যে শনাক্ত হয়েছে ২০ লাখ ১৪ হাজার ৮৮৭ জন। তাদের মধ্যে ২৪ ঘণ্টায় ১৯২ জনসহ মোট ১৯ লাখ ৫৮ হাজার ৭৪৬ জন সুস্থ হয়েছে। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৭ দশমিক ২১ শতাংশ।

মৃত্যুর হার এক দশমিক ৪৬ শতাংশ। মৃত দু’জনের সরকারি হাসপাতালে মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তিরা পুরুষ। তারা দু’জনই ষাটোর্ধ্ব। বিভাগওয়ারী হিসেবে দু’জনই ঢাকা বিভাগের।

ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বব্যাপী করোনাভাইরাসে এখন পর্যন্ত ৬১ কোটি ৩৬ লাখের বেশি মানুষ আক্রান্ত হয়েছেন। মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৬৫ লাখ ১৬ হাজারের বেশি। তবে সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ৫৯ কোটি ২২ লাখের বেশি মানুষ।

বিষয়:করোনাভাইরাস নতুন শনাক্ত মৃতের সংখ্যা শনাক্তের সংখ্যা স্বাস্থ্য অধিদপ্তর

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…