বাংলাদেশ

করোনায় মৃত্যু নেই, শনাক্ত ১৭২

বাংলাদেশে করোনাভাইরাস টিকা কার্যক্রমের ছবি, স্বাস্থ্যকর্মী ও মানুষ টিকা নিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

স্বাস্থ্যকর্মীরা করোনাভাইরাসের টিকা দিচ্ছেন, বাংলাদেশে টিকা কার্যক্রমের অংশ হিসেবে।. Channel i News – চ্যানেল আই নিউজ

দেশে কোভিড-১৯ সংক্রমণের ৯০২তম দিনে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কেউ মারা যায়নি। শেষ ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছেন আরও ১৭২ জন।

করোনায় মোট মৃত্যু সংখ্যা ২৯ হাজার ৩২৩ জন। শনাক্তের হার চার দশমিক ০৮ শতাংশ। মৃত্যুর হার এক দশমিক ৪৬ শতাংশ।

গত বছরের ৫ আগস্ট দেশে সর্বোচ্চ ২৬৪ জন রোগী মারা যায়। গত ২৮ জুলাই সর্বোচ্চ শনাক্ত হয় ১৬ হাজার ২৩০ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. আহমেদুল কবীরের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় (অ্যান্টিজেন টেস্টসহ) চার হাজার ২১৫টি পরীক্ষায় ১৭২ জন এই ভাইরাসে শনাক্ত হয়েছেন। এই সময়ে পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৪ দশমিক ০৮ শতাংশ। তবে শুরু থেকে মোট পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১৩ দশমিক ৬৪ শতাংশ।

সরকারি ব্যবস্থাপনায় এখন পর্যন্ত ৯৭ লাখ ১৭ হাজার ২৯৯টি নমুনা পরীক্ষা করা হয়েছে, বেসরকারি ব্যবস্থাপনায় পরীক্ষা হয়েছে ৫০ লাখ ৩০ হাজার ৩১০টি নমুনা। অর্থাৎ মোট পরীক্ষা করা হয়েছে ১ কোটি ৪৭ লাখ ৪৭ হাজার ৬০৯টি নমুনা। এর মধ্যে শনাক্ত হয়েছে ২০ লাখ ১১ হাজার ৭৩২ জন। তাদের মধ্যে ২৪ ঘণ্টায় ৩৬২ জনসহ মোট ১৯ লাখ ৫৬ হাজার ২০১ জন সুস্থ হয়েছে। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৭ দশমিক ২৪ শতাংশ।

ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বব্যাপী করোনাভাইরাসে এখন পর্যন্ত ৬০ কোটি ৬৭ লাখের বেশি মানুষ আক্রান্ত হয়েছেন। মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৬৪ লাখ ৯০ হাজারের বেশি। তবে সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ৫৮ কোটি ২৬ লাখের বেশি মানুষ।

বিষয়:করোনাভাইরাস নতুন শনাক্ত মৃতের সংখ্যা শনাক্তের সংখ্যা স্বাস্থ্য অধিদপ্তর

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…