চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনায় আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৩৬৫

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:০৫ অপরাহ্ণ ৩১, জুলাই ২০২২
- সেমি লিড, বাংলাদেশ, স্বাস্থ্য
A A
বাংলাদেশে কোভিড-১৯ টিকা গ্রহণের জন্য স্বাস্থ্যকর্মীর পরীক্ষা. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশে কোভিড-১৯ সংক্রমণের ৮৭২তম দিনে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৩ জনের মৃত্যু হয়েছে। এরমধ্য দিয়ে করোনায় মোট মৃতের সংখ্যা ২৯ হাজার ২৯১ জনে দাঁড়ালো।

শেষ ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছেন আরও ৩৬৫ জন। শনাক্তের হার ছয় দশমিক ৩৮ শতাংশ।

এর আগে গত ২১ মে এবং তার ৯ দিন পর ৩০ মে আবার মৃত্যু দেখে বাংলাদেশ। গত ৫ আগস্ট দেশে সর্বোচ্চ ২৬৪ জন রোগী মারা যায়। গত ২৮ জুলাই সর্বোচ্চ শনাক্ত হয় ১৬ হাজার ২৩০ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. আহমেদুল কবীরের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রোববার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় (অ্যান্টিজেন টেস্টসহ) পাঁচ হাজার ৭২০টি পরীক্ষায় ৩৬৫ জন এই ভাইরাসে শনাক্ত হয়েছেন। এই সময়ে পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ছয় দশমিক ৩৮ শতাংশ। তবে শুরু থেকে মোট পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১৩ দশমিক ৭৩ শতাংশ।

সরকারি ব্যবস্থাপনায় এখন পর্যন্ত ৯৬ লাখ ১৭ হাজার ৭৯২টি নমুনা পরীক্ষা করা হয়েছে, বেসরকারি ব্যবস্থাপনায় পরীক্ষা হয়েছে ৪৯ লাখ ৯০ হাজার ৮৪৫টি নমুনা। অর্থাৎ মোট পরীক্ষা করা হয়েছে ১ কোটি ৪৬ লাখ আট হাজার ৬৩৭টি নমুনা। এর মধ্যে শনাক্ত হয়েছে ২০ লাখ পাঁচ হাজার ২৫৭ জন। তাদের মধ্যে ২৪ ঘণ্টায় ৮৬৮ জন সহ মোট ১৯ লাখ ৪২ হাজার ৪১০ জন সুস্থ হয়েছে। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৬ দশমিক ৮৭ শতাংশ।

মৃত্যুর হার ১ দশমিক ৪৬ শতাংশ। মৃত তিন জনের মধ্যে দু’জন পুরুষ এবং একজন নারী। তাদের মধ্যে পঞ্চাশোর্ধ্ব একজন, সত্তরোর্ধ্ব একজন ও আশিঊর্ধ্ব একজন। তাদের মধ্যে তিনজনই সরকারি হাসপাতালে মারা গেছেন। মৃতদের মধ্যে ঢাকা বিভাগে একজন, সিলেট বিভাগে একজন ও রংপুর বিভঅগে একজন।

ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বব্যাপী করোনাভাইরাসে এখন পর্যন্ত ৫৮ কোটি ১৮ লাখের বেশি মানুষ আক্রান্ত হয়েছেন। মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৬৪ লাখ ১৯ হাজারের বেশি। তবে সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ৫৫ কোটি ১৮ লাখের বেশি মানুষ।

ট্যাগ: করোনাভাইরাসনতুন শনাক্তমৃতের সংখ্যাশনাক্তের সংখ্যাস্বাস্থ্য অধিদপ্তর
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সিদ্ধান্তটা কোহলিরই

পরবর্তী

বলিউডে কাজলের ৩০ বছর

পরবর্তী
বাংলাদেশি অভিনেত্রী বলিউডে কাজলের ৩০ বছর উদযাপন. Channel i News - চ্যানেল আই নিউজ

বলিউডে কাজলের ৩০ বছর

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

ইসির সংলাপে শেষপর্যন্ত কী ফলাফল?

সর্বশেষ

ভারতের আগেই ‘বহুরূপী: দ্য গোল্ডেন ডাকু’ নিয়ে যুক্তরাষ্ট্রে উন্মাদনা

আগস্ট ২৮, ২০২৬

বিদেশি উদ্ধারকারী দলকে না বলল নেপাল, নিজস্ব বাহিনীর ওপরই আস্থা

আগস্ট ২৮, ২০২৬

চ্যাম্পিয়ন্স লিগ ড্র: বার্সা-ম্যানসিটি শুরুতেই দেখা, রিয়াল-বায়ার্ন কেমন প্রতিপক্ষ পেল

আগস্ট ২৭, ২০২৬
পাকিস্তান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তাহির আন্দ্রাবি

‘মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি’তে আরও দেশ যুক্ত হতে পারবে: পাকিস্তান

আগস্ট ২৭, ২০২৬

সৌদি যুবরাজকে প্রধানমন্ত্রী তারেক রহমানের চিঠি

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT