বাংলাদেশ

করোনায় শনাক্ত ৯৪

জনপ্রতিনিধি ও স্বাস্থ্যকর্মীরা করোনার টিকা দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

জনপ্রতিনিধি ও স্বাস্থ্যকর্মীরা করোনার টিকা প্রদান করছেন, জনসচেতনতা ও স্বাস্থ্যসেবা প্রচারে গুরুত্বপূর্ণ।. Channel i News – চ্যানেল আই নিউজ

দেশে গত গত ২৪ ঘণ্টায় নতুন করে ৯৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৪০ হাজার ২১২ জনে। তবে এদিন কারো মৃত্যু হয়নি।

শুক্রবার ৯ জুন স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, দেশে চলমান ৮৮৪টি পরীক্ষাগারে ২৪ ঘণ্টায় এক হাজার ২১৪ টি নমুনা পরীক্ষায় ১১ জনের শরীরে করোনার জীবাণু শনাক্ত হয়। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৭ দশমিক ৭৪ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ২২ শতাংশ।

অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্তদের মধ্যে থেকে সেরে উঠেছেন ৬০ জন। এ নিয়ে মোট সুস্থ রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ছয় হাজার ৫৭০ জনে। সুস্থতার হার ৯৮ দশমিক ৩৫ শতাংশ।

মহামারির শুরু থেকে এ পর্যন্ত দেশে করোনায় মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৯ হাজার ৪৫১ জনে।

২০২০ সালের ৮ মার্চ দেশে করোনাভাইরাসে আক্রান্ত প্রথম রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ করোনায় প্রথম কোনো রোগীর মৃত্যুর তথ্য জানায় স্বাস্থ্য অধিদপ্তর।

বিষয়:করোনাভাইরাস নতুন শনাক্ত মৃতের সংখ্যা শনাক্তের সংখ্যা স্বাস্থ্য অধিদপ্তর

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…