করোনা আক্রান্ত ৯ জনই ঢাকা জেলার

একজন স্বাস্থ্যকর্মী করোনা টিকা দেওয়ার জন্য রোগীর বাহুতে ইনজেকশন দিচ্ছেন, স্বাস্থ্যসেবা কার্যক্রমের ছবি।. Channel i News – চ্যানেল আই নিউজ
দেশে সর্বশেষ ২৪ ঘণ্টায় নয়জনের করোনা শনাক্ত হয়েছে। তারা সবাই ঢাকা জেলার বাসিন্দা। এ সময় করোনায় কারও মৃত্যু হয়নি।
মঙ্গলবার ২১ ফেব্রুয়ারি স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. আহমেদুল কবীরের (প্রশাসন) সই করা করোনাভাইরাস বিষয়ক নিয়মিত বুলেটিনে এ তথ্য জানানো হয়।
বুলেটিনে জানানো হয়, দেশে এ পর্যন্ত করোনায় মোট মৃত্যু ২৯ হাজার ৪৪৫ জনে অপরিবর্তিত রয়েছে। এছাড়াও শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৩৭ হাজার ৭৭৩ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৩৩৬ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ২০ লাখ ৯৭ জন।
বুলেটিনে আরও বলা হয়, একই সময়ে নমুনা সংগ্রহ করা হয়েছে এক হাজার ২৪৭টি এবং মোট নমুনা পরীক্ষা করা হয়েছে এক হাজার ২৫০টি। নমুনা পরীক্ষায় শনাক্তের হার শূন্য দশমিক ৭২ শতাংশ।
দেশে প্রথম করোনা শনাক্ত হয় ২০২০ সালের ৮ মার্চ।




